রাজ্যের একাধিক ক্লাবকে পরিকাঠামোগত উন্নতির জন্য ৩ বছরে ৫ লাখ টাকা করে দিত রাজ্য সরকার। এবার থেকে কিন্তু সেই আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিল নবান্ন। অভিযোগ, অনেক ক্লাবই এই অনুদানের খরচের হিসাব সঠিকভাবে দিতে পারেনি। তবে, এই অনুদানের সঙ্গে বারোয়ারি ক্লাবগুলিকে দেওয়া পুজোর অনুদানের কোনও সম্পর্ক নেই।
নজরবন্দি ব্যুরো: টেট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, "টেটের নামে নতুন টাকা তোলার দারুণ ফন্দি খুঁজে...
যোগী রাজ্যে DA নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। জানা যাচ্ছে উত্তর প্রদেশে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করল যোগী সরকার। শুধু তাই নয়, পেনশন ভোগীদের ক্ষেত্রে একই হারে বৃদ্ধি করা হয়েছে ডিএ। সব মিলিয়ে এই মুহূর্তে যোগী রাজ্যে ডিএ বেড়ে দাঁড়াল ৪২ শতাংশ!
ফের সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে মমতার সরকার। আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে 'দুয়ারে সরকার'। যা চলবে আগামী ২০ দিন। জানা গিয়েছে, এবারে মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। পরিষেবা প্রদানের কাজ শুরু হবে ১১ এপ্রিল। তা চলবে ২০ তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়ের জন্য রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ক্যাম্প করা হয়েছে বলে সূত্রের খবর।
আগামী সপ্তাহের ২০ এবং ২১ তারিখ একটানা পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই মধ্যে একাধিক অনশানকারীদের অসুস্থ হওয়ার খবর আসছে প্রতিনিয়ত। শনিবারও অসুস্থ হয়ে পড়েন এক কর্মচারী। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেশজুড়ে বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চাকরির বাজারে অবস্থা খুবই করুণ। সরকারি হোক কিংবা বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণ করার পরও কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন অনেকে। বেসরকারি সংস্থায় কাজ পেলেও সেখানেও তাদের কাজ করতে হয় খুবই সামান্য বেতনে।
বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের ভাঁড়ে মা ভবানী অবস্থা হতে চলেছে। আগামী দিনে দেউলিয়া হতে চলেছে রাজ্য। এমনটাই দাবি করেছেন বিজেপি বিধায়ক।১০ হাজার কোটি টাকা আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য।