Karmai Dharma Scheme: ২ লাখ ছেলে-মেয়েকে বিনামূল্যে বাইক দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে পাবেন জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২ লাখ ছেলে-মেয়েকে বিনামূল্যে বাইক দিচ্ছে রাজ্য সরকার, নতুন বছরের প্রথম মাসের প্রায় অর্ধেক হয়েই গেলো, তারপর আবার রাত পোহালেই কাল মকর সংক্রান্তি। পুণ্যস্নানের জন্যে যাত্রীদের ভিড়ে গমগম করছে সাগরমেলা। এরমধ্যেই কর্মহীন যুবক যুবতীদের জন্য বিশেষ ব্যাবস্থা নিলেন রাজ্য সরকার। নতুন বছরের শুরুতে এই নতুন স্কিম হলো- কর্মই ধর্ম প্রকল্প। পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের কর্মমুখী করে তোলা এবং বেকারত্ব কমানোই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কিন্তু কিভাবে আবেদন করবেন এখানে?

আরও পড়ুনঃ বড় অঙ্কের বেতন বৃদ্ধি হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, থাকছে আরও অনেক নয়া চমক

দেশজুড়ে বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চাকরির বাজারে অবস্থা খুবই করুণ। সরকারি হোক কিংবা বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণ করার পরও কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন অনেকে। বেসরকারি সংস্থায় কাজ পেলেও সেখানেও তাদের কাজ করতে হয় খুবই সামান্য বেতনে। এমনকি এমন কিছু সংস্থা আছে, যেখানে সেই সান্য বেতনটুকুও সময়মতো দেয় না। আর তাই বর্তমানে দেশের সবথেকে বড়ো সমস্যা হলো বেকারত্ব।

২ লাখ ছেলে-মেয়েকে বিনামূল্যে বাইক দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে পাবেন জানুন
২ লাখ ছেলে-মেয়েকে বিনামূল্যে বাইক দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে পাবেন জানুন

দেশের সার্বিক আর্থিক উন্নতি করার জন্য প্রত্যেকটি মানুষের হাতে প্রয়োজন কাজের। যদি মাসের শেষে প্রত্যেকেই সম্মানজনক টাকা আয় করতে পারেন, তাহলে সমাজের উন্নতি হবে। আর তাই এবার পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে। রাজ্যের বেকার যুবক যুবতীরা এর মাধ্যমে কর্মমুখী হতে পারবেন। রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার এই নতুন প্রকল্পের সূচনা করেছে।

এই প্রকল্পের উদ্দেশ্য:
বর্তমানে দৈনন্দিন নানা কাজের জন্য মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। আর সেই কথা মাথায় রেখেই সরকার নতুন এই প্রকল্পের (Karmai Dharma Scheme) ঘোষণা করেছে। যাতায়াতের সবথেকে ভালো মাধ্যম বাইক অথবা স্কুটি। যেকোনো প্রয়োজনে যদি সাথে একটি মোটরবাইক থাকে, তাহলেই যেকোনো জায়গায় যেকোনো সময় চলে যাওয়া যায়। আর মোটরবাইক কেবলমাত্র ঘুরে বেড়ানোর জন্যই ব্যবহৃত হয় না, বরং হাজার হাজার যুবক-যুবতী এই মোটরবাইকের ওপর নির্ভর করেই আয় করছেন।

বিভিন্ন অনলাইন ডেলিভারি সংস্থা, ফুড ডেলিভারি সংস্থা, E-COMMERCE Platform, বাজারের সেলসম্যান, এমনকি এক দোকান থেকে অন্য দোকানে নির্দিষ্ট দ্রব্য পৌঁছে দেওয়া থেকে শুরু করে অনেক কাজের জন্যই এই মোটরবাইক ব্যবহার করা হয়ে থাকে। তাই এবার রাজ্যের প্রায় ২ লক্ষ কর্মহীন যুবক যুবতীদের মোটরবাইক কেনার জন্য কর্মই ধর্ম প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হবে। সেই বেকার যুবক-যুবতীরা যাতে কাজের সন্ধান করে সেই কাজের জন্য মোটরবাইক ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন।

Karmai Dharma Scheme কারা পেতে পারেন:
এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীরাই পেতে পারেন। যে সমস্ত যুবক-যুবতীদের কাজের জন্য নিয়মিত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয় অথবা বর্তমানে যারা এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা প্রত্যেকদিন যাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই সমস্ত যুবক যুবতীদের দেওয়া হবে এই মোটরবাইক। সরকার রাজ্যের প্রায় ২ লক্ষ বেকার যুবতীদের মোটরসাইকেল অথবা স্কুটি দেবে।

কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন:

  • এই প্রকল্পের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কেবলমাত্র বেকার যুবক-যুবতী, যাদের নিয়মিত জায়গায় যেতে হয়, এরকম কোনো কাজের সাথে যুক্ত তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন:

  • এই প্রকল্পের জন্য আবেদন পদ্ধতি রাজ্যের গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের জন্য ভিন্ন। গ্রামাঞ্চলের বাসিন্দাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েতে এবং শহরাঞ্চলের বাসিন্দাদের স্থানীয় পৌরসভায় যোগাযোগ করতে হবে।
  • গ্রামাঞ্চলে বসবাসকারী প্রার্থীদের পঞ্চায়েত অফিস থেকে Karmai Dharma Scheme প্রকল্পের আবেদনের ফর্মটি সংগ্রহ করে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ জমা দিতে হবে।
  • শহরাঞ্চলের বাসিন্দাদের স্থানীয় মিউনিসিপ্যালিটি অথবা পুরসভা থেকে এই আবেদনের ফর্মটি সংগ্রহ করে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ জমা দিতে হবে।
  • তবে আবেদনের আগে আপনাকে অবশ্যই খোঁজ নিতে হবে যে, Karmai Dharma Scheme প্রকল্পের সুবিধা সেই এলাকায় চালু হয়েছে কিনা।
  • সরকার এই প্রকল্পের ঘোষনা করেছে। কিন্তু এখনও কোনো অফিশিয়াল সার্কুলার জারি করা হয়নি। তবে জানা গেছে যে, এই প্রকল্প খুব শীঘ্রই চালু হবে।

২ লাখ ছেলে-মেয়েকে বিনামূল্যে বাইক দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে পাবেন জানুন

২ লাখ ছেলে-মেয়েকে বিনামূল্যে বাইক দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে পাবেন জানুন
২ লাখ ছেলে-মেয়েকে বিনামূল্যে বাইক দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে পাবেন জানুন

প্রয়োজনীয় নথিপত্র:

  • আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার ভোটার কার্ড, আধার কার্ড
  • আপনার বয়সের প্রমাণ পত্র
  • আপনার আবেদন কপি
  • আপনার ২টি পাসপোর্ট সাইজের ছবি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত