নজরবন্দি ব্যুরো: টেট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, “টেটের নামে নতুন টাকা তোলার দারুণ ফন্দি খুঁজে পেয়েছে রাজ্য সরকার। কিন্তু কাউকে চাকরি দেয় না।” আর শুভেন্দুর এহেন বিস্ফোরক মন্তব্যের জেরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: Sukanta Majumdar: বর্ধমানে আমার মাটি আমার দেশ কার্যক্রমে অংশ নিলেন সুকান্ত


টেট নিয়ে শুভেন্দুর দাবি, পরীক্ষা নেওয়ার নাম রাজ্য সরকার আসলে টাকা রোজগার করছে। টেটের পরিক্ষা ফি বাবদ প্রতিটা পরীক্ষার্থীর কাছ থেকে ৪০০ টাকা করে নেয় রাজ্য সরকার। প্রতিবছরই প্রায় ৬ থেকে ৭ লক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা তোলে রাজ্য সরকার। কিন্তু পরিক্ষা নিতে সব মিলিয়ে মাত্র তিন কোটি টাকা লাগে। তাহলে বাকি ২৫-২৭ কোটি টাকা রাজ্য সরকার লাভ করছে।

সভামঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করে বলেন, “সামনেই তো আবার লোকসভার ভোট আসছে। আবারও রাজ্যে টেট হবে। গতবারেও হয়েছিল। গতবারে ফর্মের দাম ছিল ১৫০ টাকা। এবার টেট হবে, ফর্মের দাম পাঁচশো টাকা। ২৭ কোটি টাকা তুলবে। আর সেই লাভের টাকা দিয়েই চোর শিক্ষকদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়বে রাজ্য সরকার। কিন্তু চাকরি দেবে না রাজ্য সরকার।”



প্রসঙ্গত, এতদিন পর্যন্ত টেটে ফর্মের দাম ছিল ১৫০ টাকা। জানা গিয়েছে, ২০২৩ সালে ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। আর বুধবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন। কিন্তু এবারে টেটের ফর্মের দাম পাঁচশো টাকা।
TET-র নামে টাকা তোলার দারুণ ফন্দি খুঁজে পেয়েছে রাজ্য সরকার, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর








