Sukanta Majumdar: বর্ধমানে আমার মাটি আমার দেশ কার্যক্রমে অংশ নিলেন সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার ‘আমার মাটি আমার দেশ’ কার্যক্রম নিয়ে বর্ধমানে উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বর্ধমান সাংগঠনিক জেলায় সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এবং গুরুদুয়ারায় ‘আমার মাটি আমার দেশ’ কার্যক্রমের অধিনে পবিত্র মাটি সংগ্রহ অভিযান এবং গৃহ সম্পর্ক অভিযানে অংশ নিলেন বালুরঘাটের সাংসদ। সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলার গেরুয়া নেতা কর্মীরা।

আরও পড়ুনঃ বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগ! তৃণমূল বিধায়ককে শোকজের নির্দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এক মাটি এক দেশ কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এর আগেও এই কর্মসূচি নিয়ে নদীয়ার গোয়ালদহ রাধাগোবিন্দ মন্দিরে উপস্থিত হয়েছিলেন সুকান্ত মজুমদার। আজ বেছে নিলেন বর্ধমান জেলাকে। আজ বর্ধমান জেলায় একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি রাজ্য সভাপতির।

বর্ধমান জেলা কার্যালয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন সুকান্ত মজুমদার। এরপর রাণীগড় ট্যাক্সি স্ট্যান্ড মাঠে জনসভা করার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতির। আজ চাল ও মাটি সংগ্রহের পাশাপাশি বর্ধমানের বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন সুকান্ত মজুমদার।

বর্ধমানে আমার মাটি আমার দেশ কার্যক্রমে অংশ নিলেন সুকান্ত
বর্ধমানে আমার মাটি আমার দেশ কার্যক্রমে অংশ নিলেন সুকান্ত

বর্ধমান সাংগঠনিক জেলায় সর্বমঙ্গলা মায়ের মন্দিরে মূল পূজারির সঙ্গে দেখা করে পুজো দিলেন সুকান্ত মজুমদার।

s5

s3

s2s4

বর্ধমানে আমার মাটি আমার দেশ কার্যক্রমে অংশ নিলেন সুকান্ত

গুরুদুরারা থেকে সংগ্রহ করা হল পবিত্র মাটি। সুকান্ত মজুমদারকে সাদরে অভ্যর্থনা জানালেন গুরুদুয়ারার ভক্তবৃন্দ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর