Suvendu Adhikari: আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য, রাজ্যের ভবিষ্যদ্বাণী করলেন শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এনসিসির জন্য বরাদ্দ অর্থ রাজ্য বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই চিঠি জমা পড়তেই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের ভাঁড়ে মা ভবানী অবস্থা হতে চলেছে। আগামী দিনে দেউলিয়া হতে চলেছে রাজ্য। এমনটাই দাবি করেছেন বিজেপি বিধায়ক।১০ হাজার কোটি টাকা আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য।

আরও পড়ুনঃ Ratna Chaterjee: শোভন ফিরলেও ক্ষমা করবে না মানুষ, এবার বিস্ফোরক রত্না

শুক্রবার এক অনুষ্ঠান থেকে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বার্তা, এনসিসি তো দূরে থাক, রাজ্যের এমন অবস্থা, আরবিআইয়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেউলিয়া সরকার ১০ হাজার কোটি টাকা চেয়ে ফাইল পাঠিয়েছে৷ নর্থ ব্লকে আটকে আছে ফাইল! কেন্দ্রীয় অর্থমন্ত্রী ফাইল পাস করলে তবে আগামী মাসে বেতন হবে রাজ্যের সরকারি কর্মচারীদের!

আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য, ফের বিস্ফোরক শুভেন্দু  
আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য, ফের বিস্ফোরক শুভেন্দু  

শুভেন্দুর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। রাজ্যবাসীর আশঙ্কা, এমনিতেই কেন্দ্রের তরফে বরাদ্দ টাকা না দেওয়ার কারণে বন্ধ হতে বসেছে একাধিক সরকারি প্রকল্প। আগামী দিনে যদি কেন্দ্রের তরফে এই টাকা বরাদ্দ না করা হয়, সেক্ষেত্রে রাজ্যের অবস্থা কী হবে!

আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য, ফের বিস্ফোরক শুভেন্দু  

আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য, ফের বিস্ফোরক শুভেন্দু  
আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য, ফের বিস্ফোরক শুভেন্দু  

একইসঙ্গে শুভেন্দুর বার্তা, রাজ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ কোনও রোগেরই চিকিৎসা হয় না৷ মানুষ বিনা চিকিৎসায় মারা যায়৷ অথচ মুখ্যমন্ত্রীর বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমেরিকা গিয়েছিল চিকিৎসা করাতে৷ সেখানে চিকিৎসা বাবদ খরচ হয়েছে ১০কোটি। এই অভিযোগ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারী তুলেছেন। এবিষয়ে কোনও সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত