সন্ধ্যার সিরিয়াল জমিয়ে রাখে ঘরোয়া চায়ের আড্ডা। কিন্তু টি আর পি তালিকায় ফল দেওয়ার জন্য প্রতি সপ্তাহে চলে হাড্ডা-হাড্ডি লড়াই। আর বছরের শেষ অবধি কোন সিরিয়ালের হাতে রইল সেরার শিরোপা তা জানার আগ্রহ রয়েছে সকলেরই। এই মুহুর্তে বাংলা সিরিয়ালে চলছে জ্যাজের কামাল, বছর শেষের সপ্তাহেও জগদ্ধাত্রীতেই আস্থা রাখছেন সিরিয়াল প্রেমী দর্শক।
ড়কুটো বা ধুলোকনা মানুষের মন থেকে মুছে যায়নি, বরং নতুন প্রেমের হাওয়া নিয়ে ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে। খড়কুটোর জনপ্রিয় কৌশিক তৃনা জুটিকে পর্দায় আবারও ফিতে পেতে চেয়েছিল দর্শক। সঙ্গে সদ্য সমাপ্ত ধারাবাহিক ধুলোকনার লালন ফুলঝূড়িকে ভুলতে পারছিল না অনুরাগীরা। লীনা গঙ্গোপাধ্যায় সব্ দিক রক্ষা করে দিলেন দারুন চমক।
স্টার জলসায় চলছে নতুন পরিকল্পনা।আসতে পারে ঈশ্বর নির্ভর নতুন ধারাবাহিক রামপ্রসাদ। আর সেই চরিত্রের জন্য আদর্শ নির্বাচন হতে পারেন একমাত্র সব্যসাচী। বামাক্ষ্যাপা চরিত্রের নিঁখুত নির্মাণ ও অভিনয়ের পর রামপ্রসাদ চরিত্রেও তাকেই ভাবা হয়েছে।
নিত্য নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই আছে। কোন ধারাবাহিক দেখালো খেল, কোন ধারাবাহিক পড়ল মুখ থুবড়ে সব জানতে চোখ থাকে সাপ্তাহিক TRP তালিকায়। আর আজকের TRP তালিকায় জ্বলজ্বল করছে জগদ্ধাত্রীর নাম
দীর্ঘ পনেরো বছর পর রাজনীতির চক থেকে বেরিয়ে অভিনয় জীবনের চেনা ছন্দে ফিরলেন রূপা গঙ্গোপাধ্যায়। তা আবার এমন এক মেগার হাত ধরে, যা ইতিমধ্যেই ছাপ ফেলেছে মানুষের মনে। প্লট সেই একই শাশুড়ি-বৌমা। শুধু পালটে গিয়েছে সম্পর্কের সমীকরণ। মেয়েরা কি শুধুই মেয়েদের শত্রু? সমাজের সেই ধরাবাঁধা ধারনায় আঘাত হানতে আসছে জলসার নতুন মেগা ‘মেয়েবেলা’।
বাঙালির ড্রইংরুমে এখন দাদা বনাম দিদির লড়াই। সন্ধ্যের সিরিয়াল নাকি বিশ্বকাপ কে এগিয়ে? কার হাতে রিমোট? এক টুকরো কাতার এখন বাংলার ঘরে ঘরে। আর্জেন্টিনা, ব্রাজিল, পোর্তুগাল নাকি জগদ্বাত্রী, মিতুল,খড়ি কাদের খাতায় রেটিং বেশি? বিশ্বকাপের উত্তাল বিশ্বে বেশ জাঁকিয়ে বসে আছে বাংলা সিরিয়াল।
মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়েছিল ‘বৌমা একঘর’। এ বার সেই তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক ধারাবাহিকের। বন্ধ হচ্ছে ‘মাধবীলতা’। বয়স মাত্র সাড়ে চার মাস। তার মধ্যেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। স্টুডিয়োপাড়ায় গুঞ্জন এমনটাই। এত কম সময়ের মধ্যে ধারাবাহিক বন্ধের খবর ভারী আশ্চর্যের।