Bengali serial: রিমোট যুদ্ধে খেলার মরসুমে এগিয়ে বাড়ির দিদিরা, বড়োসড় গোল জগদ্বাত্রী মিতুলদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বাঙালির ড্রইংরুমে এখন দাদা বনাম দিদির লড়াই। সন্ধ্যের সিরিয়াল নাকি বিশ্বকাপ কে এগিয়ে? কার হাতে রিমোট? এক টুকরো কাতার এখন বাংলার ঘরে ঘরে। আর্জেন্টিনা, ব্রাজিল, পোর্তুগাল নাকি জগদ্বাত্রী, মিতুল,খড়ি কাদের খাতায় রেটিং বেশি? বিশ্বকাপের উত্তাল বিশ্বে বেশ জাঁকিয়ে বসে আছে বাংলা সিরিয়াল। টি আর পি রেটিং তো তাই বলছে।

আরও পড়ুনঃ ১০০ কোটির জন্য দেশবাসীর কাছে আর্জি অরিজিৎ-এর, টিকিট বিতর্কের মধ্যে লুকিয়ে গায়কের কোন উদ্দেশ্য?

এ সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। তাদের প্রাপ্ত নম্বর ৮.৮। গত সপ্তাহের থেকেও বেশ কিছু নম্বর এগিয়ে গিয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানেও দাঁড়িয়ে জি বাংলা। ইন্দ্র-মিতুল ঢুকে পরেছে মানুষের মনের অন্দরে। অন্যদিকে সূর্য-দীপার মনমালিন্য আর মন কাড়তে পারছে না। ফলে এবার কিছুটা পিছিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে তাঁরা।

রিমোট যুদ্ধে খেলার মরসুমে এগিয়ে বাড়ির দিদিরা, বড়োসড় গোল জগদ্বাত্রী মিতুলদের
রিমোট যুদ্ধে খেলার মরসুমে এগিয়ে বাড়ির দিদিরা, বড়োসড় গোল জগদ্বাত্রী মিতুলদের

ধারাবাহিকতা বজায় রেখেছে টিম ‘নিম ফুলের মধু’। সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.৩। চতুর্থ স্থানে আছে ‘গৌরী এলো’। বাহুবলীর দৃশ্য নকল করে দর্শকের মন জয় করে নিয়েছে গৌরী। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯।

রিমোট যুদ্ধে খেলার মরসুমে এগিয়ে বাড়ির দিদিরা, বড়োসড় গোল জগদ্বাত্রী মিতুলদের

 

মিঠাই মিঠি হয়েও আর ফিরতে পারছে না পুরানো ছন্দে। তবু আগের থকে নম্বর বাড়িয়ে গাঁটছড়ার সঙ্গে সুর মিলিয়েছে। সুতরাং দাদাদের গোল দিতে যে বাড়ির দিদিরাও যে কোমর বেঁধেছে তা বলাই যায়। তবে আগামী সপ্তাহে যে গৃহযুদ্ধ আরও জমে উঠবে তাঁর ইঙ্গিত দিচ্ছে রেটিং চার্ট।

1 – Jagaddhatri Zee Bangla 8.8
2 – Khelna Bari Zee Bangla 8.2
3 – Anurager Chowa Star Jalsha 7.6
4 – Gouri Elo Zee Bangla 7.5
5 – Nim Fuler Modhu Zee Bangla 7.3
6 – Dhulokona Star Jalsha 7.2
7 – Alta Phoring Star Jalsha 7.1
8 – Gantchora, Mithai Serial Star Jalsha, Zee Bangla 7.0
9 – Madhabilata Star Jalsha 6.6
10 – Saheber Chithi Star Jalsha 6.4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত