Star Jalsha: খড়কুটো-ধুলোকনাতেই শেষ নয় , ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  খড়কুটো বা ধুলোকনা মানুষের মন থেকে মুছে যায়নি, বরং নতুন প্রেমের হাওয়া নিয়ে ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে। খড়কুটোর জনপ্রিয় কৌশিক তৃনা জুটিকে পর্দায় আবারও ফিতে পেতে চেয়েছিল দর্শক। সঙ্গে সদ্য সমাপ্ত ধারাবাহিক ধুলোকনার লালন ফুলঝূড়িকে ভুলতে পারছিল না অনুরাগীরা। লীনা গঙ্গোপাধ্যায় সব্ দিক রক্ষা করে দিলেন দারুন চমক।

আরও পড়ুনঃঅমিতাভের চোখে তাঁর ছেলেই শ্রেষ্ঠ, খোঁচা দিয়ে বিপাকে তসলিমা, পাল্টা জবাব দিলেন জুনিয়ার বচ্চন

খড়কুটো’ ধারাবাহিকের সৌজন্য অর্থাৎ কৌশিক রায় এবং গুনগুন ওরফে তৃণা সাহার সঙ্গে মিলিয়ে দিলেন ধুলোকনার লালন ওরফে ইন্দ্রাশিস রায়কে। স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। প্রোমো সামনে আসতেই উৎসাহিত দর্শক।

খড়কুটো-ধুলোকনাতেই শেষ নয় , ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে
খড়কুটো-ধুলোকনাতেই শেষ নয় , ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে

কাহিনী সুত্র বলছে এই গল্প ত্রিকোণ প্রেমের, মন নিয়ে টানাপড়েনের। ভালবাসার গল্প লিখবেন আবারও লেখিকা। রাজনৈতিক নেতার মেয়ে ঝোড়া (তৃণা)। বাবা সমুদ্র সেন নির্বাচন জেতার পর দলের দায়িত্ব তুলে দেয় মেয়ের হাতে। সঙ্গে ঝোড়ার বিয়ের কথা ঘোষণা করে দেয় দলেরই একনিষ্ঠ কর্মী (কৌশিক রায়)-এর সঙ্গে। আর সেই খবর শুনেই স্রোত (ইন্দ্রাশিস) সিদ্ধান্ত নেয় সে অনেক দূরে চলে যাবে। তবে ঝোড়া কাকে শেষ পর্যন্ত গ্রহন করবে সেই নিয়ে চলবে গল্প। দুই প্রিয় নায়কের মধ্যে কে পাবেন নায়িকার ‘মন’ তাই নিয়ে ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সিরিয়াল প্রেমীদের মধ্যে।

খড়কুটো-ধুলোকনাতেই শেষ নয় , ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে
খড়কুটো-ধুলোকনাতেই শেষ নয় , ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে

জগদ্বাত্রীর থেকে চোখ ফেরাতেই হাতিয়ার হতে পারে ‘সৌগুন’ জুটি। ফলে সরে যেতে হবে জলসার জনপ্রিয় নায়িকা সোলাঙ্কিকে। অর্থাৎ বিদায় ঘন্টা বাজতে পারে ‘গাঁটছড়া’র। TRPর দৌড়ে গুরুত্ব হারাচ্ছে জলসার এককালীন এক নম্বর ধারাবাহিকটি। সেখানেই জায়গা নেবে আসন্ন জমজমাট প্রেমের গল্প, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বালির ঝড়ের মতোই কী উড়িয়ে দেবে জ্যাজের কামাল?

সম্প্রতি লীনা গঙ্গোপাধ্যায়ের নামকরনের মধ্যে রয়েছে অনন্যতার ছোঁয়া। খড়কুটো যেমন জীবনের প্রাত্যহিকতায় এক মুঠো খুশি ছড়িয়ে গুণগুনের মৃত্যুতে মিলিয়ে গিয়েছিল, তেমনই ধুলোকনা বলেছিল সমাজের নীচুতলার ধুলো বালির মতো নগন্য মানুষদের উঠে দাড়ানোর গল্প। বালিঝড়ের মধ্যেও রয়েছে অন্তর্নিহিত এক বার্তা।

খড়কুটো-ধুলোকনাতেই শেষ নয় , ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে

খড়কুটো-ধুলোকনাতেই শেষ নয় , ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে
খড়কুটো-ধুলোকনাতেই শেষ নয় , ‘সৌগুন’ জুটি ফিরছে বালির ঝড় হয়ে

তবে নামকরনের নিগূঢ় অর্থ অনেকের বোধগম্য হয়নি। ফলত সমাজমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। কেউ বলেছেন, ‘ধুলো’ লেখিকার খুব পছন্দের তাই এনেছেন ‘বালি’। কেউ বলেছেন, “দেশেরমাটি , ধুলোকণা, খড়কুটোর পর এবার বালিঝড়। এরপর কী কাদামাটি, ঘোলাজল এসব আসবে নাকি”! তবে নামকরন নিয়ে যাই বিতর্ক থাক, ‘সৌগুন’ জুটি ফিরে আসায় জলসার দর্শক যে বেজায় খুশি তা নিয়ে কোন সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত