অমিতাভের চোখে তাঁর ছেলেই শ্রেষ্ঠ, খোঁচা দিয়ে বিপাকে তসলিমা, পাল্টা জবাব দিলেন জুনিয়ার বচ্চন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিতর্ক দিয়ে ঘেরা তাঁর জীবন। লেখিকা তসলিমা নাসরিন, শিক্ষআ-সাহিত্য-সংস্কৃতি কিছু নিয়ে মন্তব্য করতেই পিছপা হননা। বিশ্বকাপের মরশুমেও তারকা ফুটবলারদের পক্ষে বিপক্ষে মতামত দিয়ে নেটিজেনদের নজরে ছিলেন। আর এবার সোজা হানা দিলেন বলিউডের অন্দরে। সোজাসুজি বিগ-বির বিপক্ষে মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন তিনি। কী ঘটেছিল ঘটনা?

আরও পড়ুনঃ  অর্জুনকে হাতকড়া পরিয়ে নার্স সাজতেন মালাইকা, যৌনজীবন নিয়ে বিস্ফোরক তথ্য হট অভিনেত্রীর

সম্প্রতি ‘দশভি’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অভিষেক বচ্চন। যার জন্য গর্বিত পিতা অমিতাভ বচ্চন এক টুইট করে লেখেন, “আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছো। তবে পাল্টা জবাবে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।” নিজের পুত্রকে এভাবেই সর্বত্র পিঠ চাপড়াতে দেখা যায় অমিতাভকে। অথচ জনশ্রুতি আছে, বিগ-বির সমান দক্ষতা কোনদিন দেখাতে পারেননি জুনিয়র বচ্চন। এখানেও কিছুটা স্বজন পোষণের জেরে এগিয়ে থাকেন অভিনেতা।

অমিতাভের চোখে তাঁর ছেলেই শ্রেষ্ঠ, খোঁচা দিয়ে বিপাকে তসলিমা, পাল্টা জবাব দিলেন জুনিয়ার বচ্চন
অমিতাভের চোখে তাঁর ছেলেই শ্রেষ্ঠ, খোঁচা দিয়ে বিপাকে তসলিমা, পাল্টা জবাব দিলেন জুনিয়ার বচ্চন

এ বিষয়ে মন্তব্য করে জনসমক্ষে বেশ আস্বস্তিকর পরিস্থিতি তৈরি করলেন তসলিমা। তাঁর বক্তব্য, “অমিতাভজি নিজের ছেলেকে এতটাই ভালবাসেন যে তিনি ভাবেন অভিষেকই সেরা। তাঁর যাবতীয় গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। অভিষেক ভালো, তবে আমার মনে হয় অভিনেতা হিসাবে অমিতাভের মতো প্রতিভা, দক্ষতা ওঁর নেই”। সে বিষয়ে কানাঘুষো চর্চা হলেও সরাসরি মন্তব্য করে ের আগে কেউ বিরাগভাজন হতে চাননি। কিন্তু তসলিমা ও বিতর্ক দুই সমার্থক।

অমিতাভের চোখে তাঁর ছেলেই শ্রেষ্ঠ, খোঁচা দিয়ে বিপাকে তসলিমা, পাল্টা জবাব দিলেন জুনিয়ার বচ্চন

images 1 1

তবে এখানেই শেষ নয়। পাল্টা লেখিকাকে জবাব দিতে ছাড়েননি জুনিয়র বচ্চন। বুঝিয়ে দিলেন, ‘বাপ, বাপ হোতা হ্যায়”। তাঁর পাল্টা মন্তব্য, “আপনি একেবারে ঠিক কথা বলেছেন ম্যাডাম। কেউই বাবার প্রতিভা কিংবা অন্যান্য যাবতীয় গুনের দিক থেকে সমকক্ষ হতে পারবেন না। অমিতাভ বচ্চনই সেরা। আর আমি একজন গর্বিত ছেলে”। সকলেই জানেন বলিউডের এই রীতি। তাই অভিষেক যে পিতার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছে তাতে কোন সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন