Bengali TRP List: দীপার মারণরোগের কামড়ে কমছে জগদ্ধাত্রীর কামাল, বছর শেষে কার মাথায় উঠল সেরার শিরোপা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সন্ধ্যার সিরিয়াল জমিয়ে রাখে ঘরোয়া চায়ের আড্ডা। কিন্তু টি আর পি তালিকায় ফল দেওয়ার জন্য প্রতি সপ্তাহে চলে হাড্ডা-হাড্ডি লড়াই। আর বছরের শেষ অবধি কোন সিরিয়ালের হাতে রইল সেরার শিরোপা তা জানার আগ্রহ রয়েছে সকলেরই। এই মুহুর্তে বাংলা সিরিয়ালে চলছে জ্যাজের কামাল, বছর শেষের সপ্তাহেও জগদ্ধাত্রীতেই আস্থা রাখছেন সিরিয়াল প্রেমী দর্শক।

আরও পড়ুনঃ ‘নাটক ছেড়ে মার খাওয়ার উৎসবের দিকে এগিয়ে যাই’, শাসকদলের বিরুদ্ধে খড়্গহস্ত অনির্বাণ

তপবে উল্লেখযোগ্য বিষয়, বিগত সপ্তাহের থেকে টি আর পি কমেছে জগদ্ধাত্রী’র। ৯.২ থেকে পয়েন্ট কমে হয়েছে ৮.৯। আর এতেই প্রায় তাঁকে ধরে ফেলতে চলেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। দুই বোনের মিষ্টি গল্পেই মন মজেছে দর্শকের। ছোট্ট মেয়ে দুটি পাল্লা দিয়েছে জ্যাজের সঙ্গে। শুধু তাই নয়, সঙ্গে দীপার মারণরোগের খবরেও বেশ সহানুভূতিশীল হয়েছে দর্শক। যদিও জনগন এখনও জ্যাজের লড়াইয়ে মুগ্ধ। তবু ‘অনুরাগের ছোঁয়া’ রয়েছে দ্বিতীয় স্থানে। ৮.৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৮.৪। অন্যদিকে ‘খেলনা বাড়ি’কে হারিয়ে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ‘গৌরী এল’ সিরিয়ালটি।

দীপার মারণরোগের কামড়ে কমছে জগদ্ধাত্রী’র কামাল, বছর শেষে কার মাথায় উঠল সেরার শিরোপা?
দীপার মারণরোগের কামড়ে কমছে জগদ্ধাত্রী’র কামাল, বছর শেষে কার মাথায় উঠল সেরার শিরোপা?

এই সপ্তাহের সেরা দশ:
প্রথম- জগদ্ধাত্রী (৮.৯)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৮.৪)
তৃতীয়- গৌরী এলো (৮.১)
চতুর্থ- খেলনা বাড়ি (৮.০)
পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)
ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৭.৫)
সপ্তম- পঞ্চমী (৭.৪)
অষ্টম- আলতা ফড়িং/গাঁটছড়া (৭.২)
নবম- রঙা বউ/মিঠাই (৬.৯)
দশম- সাহেবের চিঠি (৬.৪)

দীপার মারণরোগের কামড়ে কমছে জগদ্ধাত্রীর কামাল, বছর শেষে কার মাথায় উঠল সেরার শিরোপা

দীপার মারণরোগের কামড়ে কমছে জগদ্ধাত্রীর কামাল, বছর শেষে কার মাথায় উঠল সেরার  শিরোপা
দীপার মারণরোগের কামড়ে কমছে জগদ্ধাত্রীর কামাল, বছর শেষে কার মাথায় উঠল সেরার শিরোপা

ভালই পারফর্ম করেছে আরও একটি নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ ও ‘নিম ফুলের মধু”। দর্শকের চাহিদা অনুযায়ী TRP তালিকা বদলালেও, দর্শকের মণ জয় করে একেবারে পরিবারের অংশ হয়ে ওঠে এমন বাংলা ধারাবাহিকের সংখ্যা কম নয়। তাই নতুন বছরেও নতুন পুরানো মিলিয়ে এই ধারা অব্যাহত থাক এটাই চায় বাংলার মেগা অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত