নজরবন্দি ব্যুরোঃ মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়েছিল ‘বৌমা একঘর’। এ বার সেই তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক ধারাবাহিকের। বন্ধ হচ্ছে ‘মাধবীলতা’। বয়স মাত্র সাড়ে চার মাস। তার মধ্যেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। স্টুডিয়োপাড়ায় গুঞ্জন এমনটাই। শেষ কয়েক মাসে পর পর প্রচুর ধারাবাহিক বন্ধের খবর এসেছে। কিন্তু এত কম সময়ের মধ্যে ধারাবাহিক বন্ধের খবর ভারী আশ্চর্যের। পেনের কালি ফুরোতেই কী বিদায় মাধবীলতার! সিরিয়াল বন্ধের নির্দেশে হতবাক কলাকুশলীরা


‘মাধবীলতা’ সিরিয়াল শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই তা পছন্দ হতে শুরু করেছিল দর্শকের। শহুরে দর্শকও এই সিরিয়ালকে ভালবাসা দিয়েছিলেন। রাত ০৮.৩০টায় সম্প্রচারিত হয় ‘মাধবীলতা’। এর আগে এই স্লটে চলত ‘মন ফাগুন’ সিরিয়ালটি, অর্থাৎ ঋষি-পিহুর প্রেমে মজেছিল দর্শক। সেই সিরিয়াল বন্ধ করে শুরু হয় ‘মাধবীলতা’। এবার ‘মাধবীলতা’ও বন্ধ হয়ে যাচ্ছে।

সাধারণত সিরিয়াল বন্ধের জন্য অন্যতম কারণ হয়ে ওঠে টিআরপি। সেদিক থেকে দেখতে গেলে, ‘মাধবীলতা’র স্কোর বোর্ড ভাল। গত সপ্তাহেই ৬.৬ নম্বর পেয়েছে টিআরপিতে। সুতরাং, ফার্স্ট ক্লাস পাওয়া এই সিরিয়াল কেন বন্ধ হচ্ছে সেই নিয়েই উঠছে প্রশ্ন। এর আগেই এই সিরয়ালের এক দৃশ্য নিয়ে উঠেছিল হাসির রোল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিলসেই বিখ্যাত দৃশ্য, যেখানে, মাধবীলতা নিজের পড়াশোনার কথা জানাতে গিয়ে বলে, “প্রত্যন্ত গ্রামে জন্মাইছি বলে কি আমরা অশিক্ষিত? আমি পদার্থবিদ্যায় ৯৮ পাইছি ১০০-র মধ্যে।”
পেনের কালি ফুরোতেই কী বিদায় মাধবীলতার! সিরিয়াল বন্ধের নির্দেশে হতবাক কলাকুশলীরা



মাধবীলতার মুখে এমন সব কথা শুনে অবাক হয় নায়ক সবুজ। তবে মাধবীলতা থামে না। সে আবারও বলে, “আর ২ নম্বর পায়নি কেন জানেন? যে কলমটা দিয়ে পরীক্ষায় লিখছিলাম সে কলমটার কালি ফুরায়ে গিয়েছিল। একটার বেশি দুইটা কলম কেনার পয়সা ছিল না। শেষ প্রশ্নের উত্তর আমি লিখতে পারি নাই। আমি সবার কাছে কলমটা চাইছি, কিন্তু কেউ আমায় দেয়নি। আমার দুইটা নাম্বার কাটা গেছে। ওই কলমটা দিয়ে কত ঘষেছি, কত ঘষেছি কিন্তু লিখতে পারি নাই”। এই দৃশ্য নিয়েই হয়েছিল ব্যাপক ট্রোলিং। তবে কী সমালোচনার জেরেই বন্ধ হওয়া গেল জলসার ধারাবাহিক?
কোন কলা কুশলী এর সঠিক উত্তর জানেন না। তবে সোশ্যাল মিডিয়ায়ও ‘মাধবীলতা’ বন্ধের খবরে বেশ খুশি হয়েছেন এক শ্রেনীর দর্শক। তারা মজা করেই বলেছেন, তবে কী আবার কালি ফুরিয়ে গেল স্ক্রিপ রাইটারের পেনের? সেই জন্য কী শুরুতেই শেষ মাধবীলতার দাপট। কালীর অভাবেই কী লেখা যাচ্ছে না নতুন স্টোরি। এহেন হাজার কৌতুক ঘিরে ধরেছে এই সিরিয়ালকে। তবে এই প্রশ্নের উত্তর যে একমাত্র নির্মাতারা দিতে পারবে তা সাফ জানিয়ে দিয়েছেন কলাকুশলীরা।







