Zee Bangla: যৌবনেই শাশুড়ি হলেন স্বস্তিকা, ‘গুড্ডি তুমসে না হ পায়েগা’র অসমবয়সী প্রেম এবার ‘তোমার খোলা হাওয়া’য়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা ধারাবাহিকের ধারাবাহিকতা প্রায় প্রশ্ন চিহ্নের মুখে। একের পর এক সিরিয়াল সম্প্রচার বন্ধ হওয়া সেখানে জায়গা নিচ্ছে নতুনেরা। যাকে বলে একে বারে হাড্ডা হাড্ডি লড়াই। কেউ কাউকে ছাড়ছে না এক ইঞ্চি জমি। যেন তেন প্রকারে মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চলছে। এর মাঝেই ঘোষনা হয়ে গেছে আরও একটি নতুন নাম। ধারাবাহিকের নাম ‘তোমার খোলা হাওয়া’। স্বস্তিকা দত্ত ও শুভঙ্কর সাহার কেমিস্ট্রি দেখানো হবে  নতুন এই ধারাবাহিকে। এখানে যৌবনেই শাশুড়ি হলেন স্বস্তিকা। ‘গুড্ডি তুমসে না হ পায়েগা’র অসমবয়সী প্রেম এবার ‘তোমার খোলা হাওয়া’য়।

আরও পড়ুনঃ ভাগ্যের নির্মম পরিহাস! ভালোবাসার বিশেষ দিনগুলোতেই মৃত্যুর ডাক পেতেন ঐন্দ্রিলা

তবে ধারাবাহিকে নতুনত্ব আনার চেষ্টায় গল্পেও ট্যুইস্ট আনার চেষ্টা চলছে। তাই এই ধারাবাহিকেরও আশ্রয় একটি অসম প্রেমের গল্প। নায়ক শুভঙ্কর একটি সম্ভ্রান্ত পরিবারের কর্তা। দেখেই বোঝা যাচ্ছে বেশ জাঁদরেল একটি চরিত্র পেয়েছেন শুভঙ্কর। আরও আশ্চর্যের বিষয় পরিবারে তাকে ‘বাবা’ বলে ডাকছেন তার মেয়ে এবং বৌমারা।

যৌবনেই শাশুড়ি হলেন স্বস্তিকা, 'গুড্ডি তুমসে না হ পায়েগা'র অসমবয়সী প্রেম এবার 'তোমার খোলা হাওয়া'য়
যৌবনেই শাশুড়ি হলেন স্বস্তিকা, ‘গুড্ডি তুমসে না হ পায়েগা’র অসমবয়সী প্রেম এবার ‘তোমার খোলা হাওয়া’য়

তারা বলছেন বাবা এত সকালে এই ঠান্ডায় গঙ্গা স্নান করাটা কি খুব দরকার? শুভঙ্কর তখন বলছেন তিনি নিয়মের বাইরে যেতে পছন্দ করেন না। এরপর তিনি গঙ্গাস্নান যখন করতে যান তখন সেখানে আবির্ভাব ঘটছে স্বস্তিকা দত্ত ওরফে ঝিলমিলের। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে একই সাথে সে একজন ভেন্ট্রিলোকুইস্ট।

স্বস্তিকা দত্তকে দেখা যাচ্ছে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে একই সাথে সে একজন ভেন্ট্রিলোকুইস্ট। দুরন্ত এই মেয়েটি প্রায় কারও কথাই কান দেয় না। প্রানবন্ত ছটফটে একটি চরিত্র। সে যায় ঝাঁপ দিয়ে নদীতে স্নান করতে। শুভঙ্কর ঝিলমিলের আচরণ দেখে রেগে যায়, অন্যদিকে ঝিলমিল বলে সব নিয়ম মানা কি অতই সোজা? নিয়ম ভাঙ্গাটাই আসল মজা।

এরপর প্রোমোতে দেখা যায় যে, শুভঙ্কর বলে আমার পাল্লায় পড়লে দুদিনের সোজা করে দেবো। ‌ অন্যদিকে ঝিলমিলকে দেখে শুভঙ্করের মেয়ে বলে, এ রকমই একজন মেয়ে আমাদের বাবার জন্য দরকার। তখন শুভঙ্করের বৌমা বলে তাহলে কি এই হবে আমাদের নতুন শাশুড়ি?-বিকেলে ভোরের ফুল, গোধূলি আলাপের পর এইবার তোমার খোলা হাওয়াতে অসম বয়সী সম্পর্ক দেখার জন্য উৎসুক হয়ে আছেন দর্শকরা। আগামী ১২ ই ডিসেম্বর রাত ৯টা ৩০ থেকে জি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। বোঝাই যাচ্ছে উর্মি সাত্যকির পথ কে থামিয়ে এসে পড়বে ‘তোমার খোলা হাওয়া’।

যৌবনেই শাশুড়ি হলেন স্বস্তিকা, ‘গুড্ডি তুমসে না হ পায়েগা’র অসমবয়সী প্রেম কী তোমার খোলা হাওয়ায়?

swastika dutta suvankar saha

দর্শকের মধ্যেও এই নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। সকলের মতে এটি হিন্দি একটি ধারাবাহিকের কপি। বাংলা সিরিয়ালের নতুনত্ব নিয়ে তুলছেন প্রশ্ন। ‘গুড্ডি তুমসে না হো পায়েগা’ ধারাবাহিক থেকে অনুপ্রানিত হয়ে এই ধারাবাহিকটিকে জি বাংলায় আনা হচ্ছে বলে দাবি করেন। ফলে শুরু থেকেই কী উৎসাহে ভাটা পড়বে সেই নিয়েই উঠছে প্রশ্ন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত