নজরবন্দি ব্যুরোঃ বিশেষ দিনেই কত না ইচ্ছে হয় মানুষের! নিজেকে সাজিয়ে তোলা, আনন্দ আয়োজন, স্বপ্ন ঘিরে থাকে মানুষের চোখে। কিন্তু ১৭-২৪ বছরের সময়সীমায় কোন বিশেষ দিন পালন করতে পারেননি মেয়েটি। মানুষ কত রকম ভাবে তাঁর প্রিয়জন বা নিজের বিশেষ দিন গুলি পালন করতে চায় কিন্তু ঐন্দ্রিলার ভাগ্যে যেন এক অদ্ভুত নিয়তির যোগ। জীবিত অবস্থায় বিশেষ দিনগুলিতেই খরা নেমে এসেছে তাঁর জীবন। এ ব্যাপারে খুঁত খুঁতে ছিলেন সব্যসাচীও। রোগের আক্রমণ থেকে পুনরাক্রমন ঘটেছে জন্মদিন অথবা ভ্যালান্টাইন্স ডের উদযাপনের মুহূর্তে।


২০১৫ সালে নিজের জন্মদিনের দিন অভিনেত্রী জানতে পেরেছিলেন তিনি ব্যোন ম্যারো ক্যানসারে আক্রান্ত। জন্মদিনের হাজারও বাতি যেন এক নিমেষে নিভে গিয়েছিল মাধ্যমিকের গন্দী পেরানো মেয়ে টির জীবনে। ঠিক নিজের জন্মদিনেই শুনেছিলেন মৃত্যুদূতের ডাক। এরপরেই শুরু হয়েছিল কঠিন লড়াই। দিল্লিতে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন তিনি। সুস্থও হয়ে উঠেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ফিরেছিলেন পুরানো ছন্দে নতুন জীবনে। কিন্তু ভাগ্যের কলকাঠি বোঝা কি এতই সহজ।

১৭ বছরেই খুঁজে পেয়েছিলেন নিজের মনের মানুষ। যাকে নিয়ে ভাগ্যের বিপরীতে নেমেছিলেন এক অসম যুদ্ধে। তবে সেখানেও নেমে এল দুর্ভাগ্যের ছোবল। আবার ফিরে এল মারণ ব্যাধি। না কোন এমনি সাধারণ দিনে নয়। একেবারে ভালবাসা দিবসের উদযাপনের বিশেষ মুহূর্তে। ২১ বছরে আবারও মুখোমুখি হলেন মৃত্যুর। ফিরে এল মারন রোগ। সেদিন থেকেই সব্যসাচী জানিয়ে ছিলেন, আর কোনদিন ভালবাসার তিথি উদযাপন করবেন না। তবে লড়াকু ঐন্দ্রিলা সেবারও ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে এলেন স্বাভাবিক জীবনে।
অসহায় ঐন্দ্রিলার ওপর নিয়তির কোপ বিশেষ দিনেই



আর এবার যা ঘটে গেল তা কার্যত স্তব্ধ করে দিয়েছে সকলকে। ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। তার মাত্র এক দিন আগে অর্থাৎ ৩১ অক্টোবর জন্মদিন ছিল সব্যসাচীর। আর সেই দিনই বন্ধুর জন্য ফেসবুকে পোস্ট শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা। তাঁকে ‘Happy Birthday’ লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন। এরপর এক রাতেই এলোমেলো হয়ে যায় সব্যসাচীর গোটা পৃথিবী। ১৯ দিন ধরে হাসপাতালে লড়াই করেছেন ঐন্দ্রিলা শর্মা। কথা দিয়েছিলেন জাকে হাত ধরে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাঁকে হাত ধরেই ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু ভাগ্যের পরিহাসে অনন্তেই ফুরিয়ে গেল তাঁদের ভালোবাসা। জাকে পেয়ে মানসিক শান্তি পেয়েছিল বছর ২৪ এর মেয়েটি কোন এক অদৃশ্য সুতর টানে হার মানতে হল তাঁকে।







