নজরবন্দি ব্যুরোঃ বাঙালির প্রত্যেকটা সন্ধ্যে আটকে থাকে বাংলা ধারাবাহিকের পর্দায়। নিত্য নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই আছে। কোন ধারাবাহিক দেখালো খেল, কোন ধারাবাহিক পড়ল মুখ থুবড়ে সব জানতে চোখ থাকে সাপ্তাহিক TRP তালিকায়। আর আজকের TRP তালিকায় জ্বলজ্বল করছে জগদ্ধাত্রীর নাম। অ্যাকশন, ক্রাইম আর রহস্যে মোড়া এই ধারাবাহিক প্রথম থেকেই মানুষের মনজয় করেছে। মিঠাই জামানা ম্লান হতেই জগদ্ধাত্রী নিয়েছে তাঁর একছত্র দখল। প্রতিদিন নিজেকেই নিজে ছাপিয়ে যাচ্ছে এই ধারাবাহিক। গত সপ্তাহে পেয়েছিল ৮.৬। এই সপ্তাহে নম্বর আরও বেড়ে হয়েছে ৯.২।
আরও পড়ুনঃ


চলতি সপ্তাহে জি বাংলার জয়জয়কার প্রথম তিনে রয়েছে, জি এর তিন ধারাবাহিক। তবে দ্বিতীয় স্থানে ‘খেলনা বাড়ি’র মিতুলের সঙ্গে ভাগ বসিয়েছে ‘জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সোনা-রূপা জমজ মেয়ের গল্প মনঃ কেড়েছে অনেকের। এদিকে ভাগ্য জোরে ফিরে এসে সংসারের হাল ধরেছে মিতুল, যার প্রভাব দেখা যাচ্ছে TRP তালিকায়।

তৃতীয় আসন পেয়েছে ‘গৌরী এল’। প্রাপ্য নম্বর ৮.০।চতুর্থ স্থানে রয়েছে দুটি নতুন ধারাবাহিক। পয়েন্ট পেয়েছে ৭.৮। রাত ৮টার স্লটে হওয়া ‘বাংলা মিডিয়াম’ পেয়েছে সেই স্থান। সেই স্লটে দিনকয়েক আগেও টেলিকাস্ট হত ‘ধুলোকণা’। সেই জায়গায় ‘বাংলা মিডিয়াম’ এসে মান ধরে রেখেছে স্থানের। অন্য নতুন ধারাবাহিকটি ‘পঞ্চমী’। গত সপ্তাহে পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৮.৪ পেয়ে জগদ্ধাত্ত্রীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। সেই তুলনায় এই সপ্তাহে নম্বর খানিক কমেছে এই ধারাবাহিকের ।
TRP তালিকায় ঝড় তুলছে জগদ্ধাত্রী, ধারে কাছে টিকতে পারছে না মিতুল-খড়ি,-মিঠাইরা



প্রথম টেলিকাস্টের সময় থেকেই দর্শকের নজর কেড়েছিল নতুন বাংলা সিরিয়াল ‘নিম ফুলের মধু’। জনপ্রিয় ‘কে আপন কে পর’ ধারাবাহিকের পল্লবী শর্মার নতুন ধারাবাহিক সেটি। পর্ণার চরিত্রে নতুন পথ চলা শুরু করে ফের পছন্দের পাত্রী হয়ে উঠছে ষে। শাশুড়ি- বৌ এর পারিবারিক কোন্দল আর সংসারিক ঝড় ঝাপ্টা কেমন ভাবে সামলাচ্ছেন পর্না তা দেখতে দর্শকের আগ্রহ স্পষ্ট। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্য নম্বর ৭.৬। চতুর্থ স্থানে আছে এই ধারাবাহিক। ষষ্ঠ স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। প্রাপ্য নম্বর ৭.৩। কিন্তু চমক এনেও হাল ফিরছে না মিঠাই অথবা খড়িদের। দর্শক মহলে ব্যপক ছাপ থাকলেও TRP তালিকায় ঘটছে না কোন কামাল।







