মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় সভাপতি পদে রজার বিনির নাম এক প্রকার চুড়ান্ত ছিল। সেইসঙ্গে অন্যান্য পদে বাকিদের নাম ঘোষণা করা হল। কিন্তু যেটা নিয়ে জল্পনা ছিল, সেই আইসিসির চেয়ারম্যান পদে ভারত থেকে কে প্রতিনিধিত্ব করবেন? সে নিয়ে আলোচনাই হয়নি। সৌরভকে নিয়ে কোনও আলোচনাই হয়নি, তাই নাম আইসিসির চেয়ারম্যান পদে নাম নিয়ে ধোঁয়াশা থেকে গেল।
মঙ্গলবারই ছিল বিসিসিআই সভাপতির (BCCI President) চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শেষ দিন। বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভায় (BCCI AGM) এই দিনেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিনি।
মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। শোনা যাচ্ছে, আইসিসির নির্বাচনে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসাব অনুরাগ ঠাকুরের সম্ভাবনা কমছে। তবে কী আইসিসিতে যাচ্ছেন সৌরভ? জল্পনা তুঙ্গে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় শাহরুখকে সরিয়ে সৌরভকে অ্যাম্বাসাডর করুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন তাহলে সৌরভকে বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর করতে পারতেন। ক্রিড়া জগতকে নিয়ে রাজনীতি করবেন না। প্রধানমন্ত্রীও এই ধরনের রাজনীতি থেকে দূরে থাকেন।
বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভকে। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। সোমবার এবিষয়ে উত্তরবঙ্গ সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে সৌরভকে। সৌরভকে বাদ দেওয়ার কারণ কী? প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা।
তাই বিসিসিআই প্রেসিডেন্ট পদ খুইয়েও নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করছেন দেশের ক্রীড়াজগতের অন্যতম সেরা আইকন। তিনি বলেছেন, ক্রিকেট প্রশাসকের থেকেও বড় ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন।
সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরানো হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।