Sourav Ganguly: সৌরভকে নিয়ে কোনও আলোচনাই হয়নি, শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে এলেন মহারাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় সভাপতি পদে রজার বিনির নাম এক প্রকার চুড়ান্ত ছিল। সেইসঙ্গে অন্যান্য পদে বাকিদের নাম ঘোষণা করা হল। কিন্তু যেটা নিয়ে জল্পনা ছিল, সেই আইসিসির চেয়ারম্যান পদে ভারত থেকে কে প্রতিনিধিত্ব করবেন? সে নিয়ে আলোচনাই হয়নি। সৌরভকে নিয়ে কোনও আলোচনাই হয়নি, তাই নাম আইসিসির চেয়ারম্যান পদে নাম নিয়ে ধোঁয়াশা থেকে গেল।

আরও পড়ুনঃ Kangana Ranaut: পিরিয়ডের রক্ত দিয়ে লাড্ডু বানিয়ে দীপাবলিতে সবাইকে পাঠাতেন কঙ্গনা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

- Advertisement -

এদিন নয়া বোর্ড সভাপতির উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন সৌরভ। তিনি বলেন, নয়া সভাপতি পদে রজারকে শুভেচ্ছা। আমি মনে করি নতুন গ্রুপ আগামী দিনে বিসিসিআইকে এগিয়ে নিয়ে যাবে। এই মুহুর্তে বিসিসিআই ভালো অবস্থায় রয়েছে। ভারতীয় ক্রিকেট ভীষণ স্ট্রং। আমি সকলকে শুভেচ্ছা জানাই।

সৌরভকে নিয়ে কোনও আলোচনাই হয়নি, আইসিসি প্রার্থী নিয়ে ধোঁয়াশা 
সৌরভকে নিয়ে কোনও আলোচনাই হয়নি, আইসিসি প্রার্থী নিয়ে ধোঁয়াশা 

যদিও সৌরভকে সভাপতি আসন থেকে সরানোর পরেই সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনকি সৌরভের নাম আইসিসি থেকে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি এখনও মনে করি ওকে যেভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এটার একমাত্র কমপেনসেট হতপারে। জগমোহন ডালিমিয়াও বিসিসিআই থেকে আইসিসিতে গেছে। শরদ পাওয়ারও গেছেন। সৌরভ নিজে তিনবার ডিরেক্টর ছিল। ও এনটাইটেলড। ভারতবর্ষ থেকে একজন দুই জন এনটাইটেলড। ও একজন।

সৌরভকে নিয়ে কোনও আলোচনাই হয়নি, আইসিসি প্রার্থী নিয়ে ধোঁয়াশা 

সৌরভকে নিয়ে কোনও আলোচনাই হয়নি, আইসিসি প্রার্থী নিয়ে ধোঁয়াশা 
সৌরভকে নিয়ে কোনও আলোচনাই হয়নি, আইসিসি প্রার্থী নিয়ে ধোঁয়াশা 

শোনা যাচ্ছে, চলতি বছরে নভেম্বর মাসে রয়েছে আইসিসির নির্বাচন। সেই সময়েই রয়েছে হিমাচল প্রদেশের নির্বাচন। সেই সময় ব্যস্ত থাকবেন অনুরাগ ঠাকুর। তাই প্রথমে অনুরাগের নাম নিয়ে আলোচনা হলেও এখন সেবিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সিএবি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সৌরভ। ফলত গোটা বিষয় নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর