Kangana Ranaut: পিরিয়ডের রক্ত দিয়ে লাড্ডু বানিয়ে দীপাবলিতে সবাইকে পাঠাতেন কঙ্গনা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডে তার সাফল্য মানুষ হজম করতে পারেনি বলে দাবী করেছেন কঙ্গনা রানাউত। তিনি তার সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবী করেছেন যে, একবার একজন সম্পাদক তাকে চলচ্চিত্রে সাফল্যের জন্য ডাইনি এমনকি কালো জাদুকর বলেছিলেন।

 আরও পড়ুন: নেশায় দুবে থাকেন সলমন খান ! বিস্ফোরক দাবি রামদেবের

শুধু তাই নয়, অভিনেত্রীর কথা যদি বিশ্বাস করা হয়, তিনি উপহার হিসাবে যে লাড্ডু পাঠান, তাতে তার পিরিয়ডের রক্ত ​​মেশানোর জন্যও ওই সম্পাদকের অভিযোগ ছিল। সম্প্রতি, সেটা নিয়েই মুখ খুলেছেন বলিউডের ‘কুইন’। এখানেই শেষ নয়, রটানো হয়েছিল পিরিয়ডের রক্ত লাড্ডুর সঙ্গে মিশিয়ে দীপাবলির উপহার হিসাবে পাঠাতেন কঙ্গনা।

পিরিয়ডের রক্ত দিয়ে লাড্ডু বানিয়ে দীপাবলিতে সবাইকে পাঠাতেন কঙ্গনা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
পিরিয়ডের রক্ত দিয়ে লাড্ডু বানিয়ে দীপাবলিতে সবাইকে পাঠাতেন কঙ্গনা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কঙ্গনার দাবি, কেউ বিশেষ ক্ষমতার অধিকারী হলে তাঁকে অনেকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে থাকেন। প্রসঙ্গক্রমে ‘সদগুরু’ জাগ্গী‌ বাসুদেবের একটি ভিডিয়ো শেয়ার করেছেন কঙ্গনা। এবং সেখানে তিনি কালা জাদু প্রসঙ্গে ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘আমাকেও ডাইনি বলা হয়েছে, কিন্তু আমায় আমি ওদের পুড়িয়ে মারতে দিইনি। যদিও আমি…হাঃ হাঃ হাঃ…ওখানে আমার সত্যিই ডাইনি হওয়া উচিত ছিল, আবরা কা ডাবরা।’

24 1

তার সাথে কঙ্গনা লিখেছেন, ‘২০১৬ সালে এক নামী সংবাদমাধ্যমের সম্পাদক নিজের তদন্তের ক্ষমতা প্রদর্শন করতে লিখেছিলেন, আমি কালা জাদু করি। তিনি নাকি ভীষণভাবেই নিশ্চিত আমি আমার পিরিয়ডের রক্ত লাড্ডুর সঙ্গে মিশিয়ে সকলকে দীপাবলির উপহার হিসাবে পাঠিয়েছি। হাঃ হাঃ হাঃ…সেই দিনগুলি সত্যিই মজার ছিল। কেউ আসলে মানতেই পারছিলেন না, যাঁর কোনও ফিল্মি ব্যকগ্রাউন্ড নেই, পরামর্শদাতা নেই, কোনও এজেন্সি, গ্রুপ, বয়ফ্রেন্ড কিছুই নেই, সেই আমি কীভাবে টপে উঠে আসতে পারি। তাই ওরা সমাধান হিসাবে কালা জাদুকেই ধরে নিয়েছিল।’

পিরিয়ডের রক্ত দিয়ে লাড্ডু বানিয়ে দীপাবলিতে সবাইকে পাঠাতেন কঙ্গনা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

27

তবে ভোলার উপায় নেই, একসময় অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অধ্যায়ন সুমন দাবি করেছিলেন, ‘কঙ্গনা নাকি তাঁর পানীয়র সঙ্গে পিরিয়ডের রক্ত মিশিয়ে দিয়েছেন।’এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এসবকথা তাঁকে আর আঘাত করে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর