নজরবন্দি ব্যুরো: যোগগুরু রামদেব এবার জড়িয়ে পড়লেন বলিউড-বিতর্কে। প্রকাশ্যে এবার তিনি অভিযোগ তুললেন ভাইজানের বিরুদ্ধে। বললেন সলমন খান নাকি নিয়মিত মাদক সেবন করেন। তার এই বক্তব্যে এখন তোলপাড় হচ্ছে সামাজিক মাধ্যমগুলি। মোরাদাবাদের এক জনসভায় বক্তব্য রাখছিলেন রামদেব।
আরও পড়ুন: এক্স বয়ফ্রেন্ডের কারণেই সুইসাইড করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, জানালো পুলিশ
সেখানেই ‘নেশামুক্ত ভারত’-এর পক্ষে সওয়াল করেন তিনি। তবে নেশামুক্তি-র কথা বলতে গিয়ে বলিউডকে নিয়ে বিতর্কিত বয়ান দিয়ে ফেললেন যোগগুরু। রামদেবের দাবি, চলচ্চিত্র জগত এবং রাজনীতির দুনিয়ায় মাদক গভীর জাল বিস্তার করেছে। তাঁর কথায়, “সলমন খান ড্রাগস নেন। আমির খানের (Amir Khan) বিষয়ে জানি না। তবে শাহরুখ খানের ছেলে মাদক মামলায় জড়িয়েছিলেন এবং জেলেও গিয়েছিলেন। আর অভিনেত্রীদের কথা কেবলমাত্র ঈশ্বরই জানেন।”

নেশায় দুবে থাকেন সলমন খান ! বিস্ফোরক দাবি রামদেবের

রাজনীতিতে মাদকের প্রভাব প্রসঙ্গে রামদেব দাবি করেন, “নির্বাচনের সময় মদ বিলি করা হয়ে থাকে।” যোগগুরু বলেন, “এর থেকে মুক্তির পথ খুঁজতে হবে আমাদের। সেই জন্যেই আমি এই আন্দোলনের ডাক দিয়েছি।” রামদেবের কথায়, বলিউড থেকে রাজনীতি- সর্বত্রই এখন ড্রাগসের রমরমা। নির্বাচনের সময়ে মাদকদ্রব্য বিলি করা হয় ভোটব্যাঙ্ক টানতে, এমন কথাও বলে বসেন রামদেব। নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দেন তিনি। এর পাশাপাশি বলিউডের মাদকচক্রের রমরমা নিয়ে আবারও একবার চর্চা শুরু হয়ে গিয়েছে।



