নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভকে। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। সোমবার এবিষয়ে উত্তরবঙ্গ সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে সৌরভকে। সৌরভকে বাদ দেওয়ার কারণ কী? প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা।
আরও পড়ুনঃ Madan Mitra: নির্দোষদের ধরলে আগুন জ্বলবে, বিস্ফোরক মন্তব্য মদনের
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি দেশবাসীর পক্ষ থেকে এবং সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলি, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে মাঠেও খেলেছে, দক্ষতার সঙ্গে প্রশাসনও চালিয়েছে। বিসিসিআই চালিয়েছে, আদালতের তরফে ৩ বছরের সময়সীমা দেওয়া হয়েছিল। আর একজন আছে আপনারা জানেন আমিত শাহের ছেলে তাঁকেও দেওয়া হয়েছিল। কিন্তু কেন জানিনা কী কারণে অমিত বাবুর ছেলে রয়ে গেলেন। সে থাকুক আমার কোনও যায় আসে না। সে ছোট ছেলে। আমি তো আর বিজেপি নয় রোজ গালাগালি দেবো। ভালো কাজ করলে সমর্থন করব। ভালো কাজ না করলে তখন বলব।

এরপরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে আমরা এটাই জানতে চাই। আমি এখনও মনে করি ওকে যেভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এটার একমাত্র কমপেনসেট হতপারে। জগমোহন ডালিমিয়াও বিসিসিআই থেকে আইসিসিতে গেছে। শরদ পাওয়ারও গেছেন। সৌরভ নিজে তিনবার ডিরেক্টর ছিল। ও এনটাইটেলড। ভারতবর্ষ থেকে একজন দুই জন এনটাইটেলড। ও একজন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, সৌরভ যাতে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেদিকে আপনি একটু নজর দেবেন। ওকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেন তাঁর সঙ্গে এই বঞ্চনা করা হচ্ছে? ওর গাফিলতি কী রয়েছে? ওকে সারা বিশ্ব চেনে। আমরা ওর জন্য গর্বিত। ওর জন্য বাংলা সহ দেশের মানুষ গর্বিত। যারাই ক্রিকেট খেলেছে সবাই তাঁকে চেনে। আমি ভশীহণভাবে আশ্চর্য হয়েছি। ও কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। তাই রাজনীতি থেকে বেরিয়ে সৌরভকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।
সৌরভকে বাদ দেওয়ার কারণ কী? মমতার প্রশ্ন ঘিরে চাঞ্চল্য

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়ার পর থেকেই সরব হয়েছিল তৃণমূল। অনেকেই বলেছিলেন, রাজনীতির শিকার হয়েছেন সৌরভ। এখন মমতার মন্তব্য ঘিরেও চাঞ্চল্য শুরু হয়েছে। তবে সিএবির সভাপতি পদে লড়বেন বলে ঠিক করেছেন সৌরভ।



