নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে বেড়েছে ইডি ও সিবিআইয়ের তৎপরতা। গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা। আগামী দিনে এই তালিকা আরও বড় হতে পারে। এই আশঙ্কার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বললেন, নির্দোষদের ধরলে আগুন জ্বলবে।
আরও পড়ুনঃ Manoka Gambhir: ব্যাঙ্কক যেতে চান অভিষেক শ্যালিকা, দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের


মদন মিত্রের কথায়, যাকে পারেন ধরুন। কিন্তু আপনারা যদি মনে করেন আমরা শুধুমাত্র ভয় দেখাবার জন্যে এজেন্সি পাঠিয়ে পাঠিয়ে ফাঁকা করে দেবো তাহলে ফাঁকা করতে পারবেন না। একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে কালীপুজোর পরে পরেই ডিসেম্বর মাসে ভয়ারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকারের ওপরে, যারা সঙ্গে রয়েছে, আমাদের কাছে স্পেসিফিক খবর রয়েছে চুড়ান্ত ক্ষমতার অপব্যবহার চলবে।

এপরেই বিস্ফোরক মন্তব্য করে বসেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেন, যারা দোষি তাঁদের ধরুন। যদি নির্দোষদের ধরার চেষ্টা করেন তাহলে কিন্তু আগুন জ্বলবে। যেয়াগুন জ্বলবে তা যমুনার জল দিয়ে মেটানো যাবে না। একইসঙ্গে বিরোধী দলনেতার বিরুদ্ধে তোপ দেগে বলেন, আমি শুভেন্দুর মতো পালিয়ে যাব না। বিজেপি ও সিপিএম এক হয়ে শলা-পরামর্শ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরালো আঘাত হানতে চাইছে। কিন্তু আমরা তৃণমূলের নেতা-কর্মীরা হাতে হাত রেখে এর মোকাবিলা করব।
তাঁর সংযোজন, মদন মিত্র শুধু তৃণমূলের বিধায়ক নয়। বিজেপির বিধায়ক, সিপিএমের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক, সাধারন মানুষের বিধায়ক। আমাকে ফোন করলেই আমি আপনাদের কাছে পৌঁছে যাব। মদনের বিরুদ্ধে এবার তোপ দাগলেন দিলীপ ঘোষ।


নির্দোষদের ধরলে আগুন জ্বলবে, বিরোধীদের তোপ দাগলেন মদন

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মদন মিত্রকে পাল্টা জবাবে বলেন, উনি বোধহয় জ্যোতিষ চর্চা করছেন বোধহয় আজকাল। ওনাদের দলের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে, বাইরে আনার প্রয়োজন নেই কিছু। উনি কত আগুন জ্বালিয়েছেন লোকে জেনেছে। এক বছর জেলের ভাত খেয়েছেন। এখনও সখ মেটেনি? এসব ডায়লগ দেবেন না। আপনাদের লোক খুঁজছে রাস্তায়। একা পেলে দেখবেন কি হয়!







