নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছে এনফোর্স্মেন্ট ডিরেক্টরেট। এমনকি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। তাই এখনই দেশের বাইরে যেতে পারবেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। এখন মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাঙ্কক যেতে চান অভিষেক শ্যালিকা। অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ SSC-TET Scam: একাধিক বেনিয়মের অভিযোগ, বেসরকারি সংস্থাগুলিকে নিয়ে বৈঠকে পর্ষদ


তাঁর বাএওদন, মা অসুস্থ। ব্যাঙ্ককে পরিবারের সদস্যরা রয়েছেন। মূলত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে এবং চিকিৎসা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের জন্যই ব্যাঙ্কক যেতে চান তিনি। তরফে এদিনেও আবেদনে বিরোধিতা করা হয়। সোমবার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও ইডির তরফে মেনকার সেই আবেদনের বিরোধিতা জানানো হয়েছে। ইডির আইনজীবী এদিন বলেন, লুক আউট’ নোটিস জারি আছে। সেক্ষেত্রে তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হবে না। মেনকা গম্ভীরের বক্তব্য, কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। কিন্তু তাঁকে বারবার হেনস্থা করা হচ্ছে। ভবিষ্যতেও করা হতে পারে।
দিন কয়েক আগেই ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন মেনকা। সেই সময় তাঁকে অভিবাসন দফতরের তরফে বিমানে উঠতে বাধা দেওয়া হয় মেনকা গম্ভীরকে। এরপরেই আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা।আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও কেন বিদেশ সফরে কেন বাধা দেওয়া হল মেনকাকে? প্রশ্ন তোলেন মেনকার আইনজীবী।


ব্যাঙ্কক যেতে চান অভিষেক শ্যালিকা, চাইলেন আদালতের অনুমতি

এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রুজিরা বন্দ্যোপাধ্যায় ও মেনকা গম্ভীরকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত, বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয় মেনকাকে। নিয়ম মেনেই তদন্তকারী সংস্থার দ্বারস্থ হন মেনকা। এখন সেই মামলাতেই নতুন করে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে।







