SSC-TET Scam: একাধিক বেনিয়মের অভিযোগ, বেসরকারি সংস্থাগুলিকে নিয়ে বৈঠকে পর্ষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে ছিল বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলি। ইডি সূত্রে খবর, বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই চলত নিয়োগ দুর্নীতির কাজ। এবার বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নিয়ে আগামীকাল বৈঠকে বসছে পর্ষদ। আগামীকাল রাজ্যের ৬৫৬ টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে ডাকা হয়েছে। একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। সেবিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য তলব।

আরও পড়ুনঃ Shibpur: দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা, বেপাত্তা পাণ্ডে ব্রাদার্স

সূত্রের খবর, আগামীকাল দুপুর ১ টা নাগাদ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সমস্ত বেসরকারি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে একাধিক অনিয়মের অভিযোগ তাঁদের কাছে এসেছে। তাই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নিয়মে বাঁধতেই এই বৈঠক ডাকা হয়েছে।

একাধিক বেনিয়মের অভিযোগ, এবার বৈঠকে পর্ষদ 
একাধিক বেনিয়মের অভিযোগ, এবার বৈঠকে পর্ষদ 

২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল। এরপর নিয়ম মেনেই বিএড অথবা ডিএলএড বাধ্যতামূলক করার পর থেকেই জেলায় জেলায় একের পর এক বেসরকারি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে। মানিক ভট্টাচার্য গ্রেফতারের পর থেকেই এখন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলি তদন্তকারী সংস্থাদের নজরে। ইতিমধ্যেই একটি বেসরকারি প্রতিষ্ঠানের আধিকারিকদের তলব করেছে তদন্তকারী সংস্থা। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

অভিযোগ, প্রায় ৫৩০ টি বেসরকারি শিক্ষা প্রশিক্ষণ সংস্থার কাছ থেকে ২ কোটি টাকার অধিক তুলেছেন মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থা। মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের সেই সংস্থা এই মুহুর্তে ইডির নজরে। এমনকি এক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রতেও শনিবার অভিযান চালিয়ে একাধিক তথ্য উদ্ধার হয়েছে।

একাধিক বেনিয়মের অভিযোগ, এবার বৈঠকে পর্ষদ 

একাধিক বেনিয়মের অভিযোগ, এবার বৈঠকে পর্ষদ 
একাধিক বেনিয়মের অভিযোগ, এবার বৈঠকে পর্ষদ 

এমনিতেই নিয়োগ দুর্নীতিতে যে পাহাড় গড়ে উঠেছে তা এখন তদন্তকারী সংস্থার আতসকাঁচের তলায়। সূত্রের খবর, কখনও সাদা খাতা জমা দিয়ে আবার কখনও নম্বর বাড়িয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের। গত এক দশক ধরে এই চক্র চালিয়ে এসেছেন মানিক ভট্টাচার্য। জেলায় জেলায় জেলায় বেড়েছে তার প্রভাব। তাই বেসরকারি সংস্থাগুলিকে বৈঠকে বসতে চায় পর্ষদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত