Shibpur: দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা, বেপাত্তা পাণ্ডে ব্রাদার্স

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবারের পর সোমবারেও হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার হল টাকা। আরও উঁচু হল টাকার পাহাড়। দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা। কিন্তু এখনও খোঁজ মেলেনি অরবিন্দ পাণ্ডে এবং শৈলেশ পাণ্ডের। তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ Shibpur: ফের শিবপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ, উদ্ধার হতে পারে আরও টাকা!

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। বলা হয়, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তাঁরা। সেখানে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। এরপর গ্যারেজ থেকে উদ্ধার হয় ২ কোটি টাকা। শনিবার রাতের পর রবিবারেও অভিযান চালায় পুলিশ। কিন্তু অভিযুক্ত ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে এখনও অধরা।

দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা, পাণ্ডে ব্রাদার্সদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি 
দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা, পাণ্ডে ব্রাদার্সদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি

পুলিশ সূত্রে খবর, বিদেশ থেকে আসা টাকাই পাচার করতেন দুই ভাই। এমনকি একাধিক অ্যাকাউন্ট খুলে টাকা সাদা করা হত। পুলিশ সূত্রে খবর, খাটে চাদর-বালিশের পরিবর্তে থাকত টাকার পাহাড়। কিন্তু এত টাকা কার? কোথা থেকে এল? শুরু হয়েছে তল্লাশি অভিযান।

রবিবার সকালে হেয়ার স্ট্রিট ও শিবপুর থানার যৌথ অভিযানে নগদ ২ কোটি টাকার পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। পুলিশের দাবি, ব্যাগে করে বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর।

দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা, পাণ্ডে ব্রাদার্সদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি 

দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা, পাণ্ডে ব্রাদার্সদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি 
দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা, পাণ্ডে ব্রাদার্সদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি

ইতিমধ্যেই ব্যবসায়ীর যে গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তা সিজ করে নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীর দুটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। সেখানে ২২ কোটি টাকার হদিশ মিলেছে। সেই দুটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুল অভিযুক্ত এখনও অধরা বলেই জানা গেছে। আবাসনের রুম ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত