HomeTagsShibpur

shibpur

Ramnavami Rally: বন্দুকধারী যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার, শিবপুরের ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের

মিছিল চলাকালীন জিটি রোডের ওপরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় এক বন্দুকধারীর ছবি পোস্ট করে ট্যুইট করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বন্দুকধারী যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ।

Calcutta High Court: শিবপুর ও ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগ, কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট

রামনবমীর মিছিলকে ঘিরে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলা। শিবপুর ও ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগ তুললেন মামলাকারীর আইনজীবী। সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

Anurag Thakur: মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন, শিবপুরের ঘটনা নিয়ে তোপ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

মুখ্যমন্ত্রীর কাছে আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন মোতায়েন ছিল না? এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে। এবার শিবপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Sukanta Majumder: শিবপুরে যাওয়ার পথে সুকান্তকে বাধা, পুলিশের সঙ্গে বচসায় রাজ্য বিজেপি সভাপতি

বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে ঘিরে কার্যত রণক্ষেত্র আকার নিয়েছিল হাওড়া শিবপুরের কাজিপাড়া এলাকা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়। সেই ঘটনার পর রবিবার ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের সঙ্গে কথা বলতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু শিবপুরে যাওয়ার পথে সুকান্তকে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা।

Shibpur: শনিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে শিবপুর, চলছে মাইকিংয়ে প্রচার

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়ার শিবপুর। সেই ঘটনায় তদন্তভার হাতে তুলে নিয়েছে সিআইডি। গত দুই দিন অশান্তির পর শনিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে শিবপুর এলাকা। একাধিক জায়গায় চলছে মাইকিং প্রচার।

Abhishek Banerjee: বিজেপির দাঙ্গাবাজির ফর্মুলা আবার কাজ করছে, হাওড়ার ঘটনা নিয়ে তোপ অভিষেকের

গতকালের মিছিলের পর শুক্রবারেও থমথমে শিবপুর এলাকা। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। জারি করা হয়েছে ১৪৪ দজারা। গতকালের ঘটনার জন্য বিজেপিকে দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ট্যুইট করে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন বিজেপির দাঙ্গাবাজির ফর্মুলা আবার কাজ করছে।

Jatu Lahiri: প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি, রাজনৈতিক মহলে শোকের ছায়া

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। মৃত্যুকালে তাঁর বয় হয়েছিল ৮৭ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকাহত হাওড়াবাসী। বৃহস্পতিবার সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতে মৃত্যু হয় ৫ বারের বিধায়কের।

Trending Now