Calcutta High Court: শিবপুর ও ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগ, কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রামনবমীর মিছিলকে ঘিরে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলা। শিবপুর ও ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগ তুললেন মামলাকারীর আইনজীবী। সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

আরও পড়ুনঃ সমুদ্রসৈকতে রক্তারক্তি, বন্ধুর পুরুষাঙ্গ কেটে পলাতক যুবক

এদিন মামলাকারীর আইনজীবী বলেন, পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এরপরেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সাধারণ মানুষ কোনভাবেই যাতে না অসুবিধায় পড়েন, সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশিশিক্ষামূলক প্রতিষ্ঠান, দোকানবাজার যাতে বিনা বাধায় খোলা যেতে পারে, তাও নিশ্চিত করা উচিত রাজ্যেরই।

Calcutta highcourt
শিবপুর ও ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগ, রিপোর্ট চাইল হাইকোর্ট

এরপরেই আগামী ৫ এপ্রিলের মধ্যে বিচারপতি ঘটনার রিপোর্ট তলব করেন। আদালতে ওই দিনের সিসিটিভি ফুটেজ এবং আদালতে ভিডিও পেশের নির্দেশ দেন বিচারপতি। আগামী ৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার নেয় হাওড়ার শিবপুরের ফজির বাজারের এলাকা। মিছিল চলাকালীন জিটি রোডের ওপর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একের অপরের বিরুদ্ধে ইট বৃষ্টি শুরু করে। একাধিক গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই এলাকার একাধিক জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে ইন্টারনেট পরিষেবা।

শিবপুর ও ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগ, রিপোর্ট চাইল হাইকোর্ট

1 3
শিবপুর ও ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগ, রিপোর্ট চাইল হাইকোর্ট

হাওড়ার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা বিষয়টি নিয়ে বারবার কড়া মন্তব্য করতে দেখা গেছে রাজ্যপালকে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাজভবনের বিশেষ দল শিবপুরের পরিস্থিতির ওপর নজর রাখছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত