নজরবন্দি ব্যুরো: মদ্যপ অবস্থায় সমুদ্র সৈকতে দুই বন্ধুর বচসা। তর্কাতর্কির মাঝে হঠাৎ একজনের পুরুষাঙ্গ কেটে পালাল যুবক। এমন রক্তারক্তি কাণ্ড ঘটল ওড়িশার এক সমুদ্র সৈকতে।
আরও পড়ুন: Suvendu Adhikari: “মমতার পুলিশ বিজেপিকে ভয় পায়”, কৃষক সভার অনুমতি বাতিল করায় বিস্ফোরক শুভেন্দু


দুই যুবক ভগবত দাস (৩০), অক্ষয় রাউত (৩২) ওড়িশার কেন্দ্রাপাড়ায় রাজনগর থানা সংলগ্ন সমুদ্র সৈকতে বেড়াতে যান। সেখানে একসঙ্গে বসে মদ্যপান করেন তাঁরা। কিন্তু আচমকাই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি শুরু হয়। এমন সময় আচমকাই ধারাল অস্ত্র দিয়ে বন্ধু ভগবতের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান।

সমুদ্রসৈকতে রক্তারক্তি, অভিযুক্তের খোঁজে পুলিশ

আক্রান্ত যুবক যন্ত্রণায় ছটফট করতে করতে সমুদ্র সৈকতেই শুরু করেন। চিৎকার শুবে স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষণে অভিযুক্ত অক্ষয় পালিয়ে যায়। প্রথমে ভগবতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।



খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। দুই যুবক একটি অটোতে সমুদ্র সৈকতে যান। অভিযুক্ত অক্ষয় রাউতের খোঁজে অটোচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।







