মঙ্গলবার বিকেলে শৈলেশের স্ট্যান্ড রোডের বাড়িতে হানা দিল তদন্তকারী অফিসাররা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এখনও অবধি ১৩৪ কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে।
রবিবারের পর সোমবারেও হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার হল টাকা। আরও উঁচু হল টাকার পাহাড়। দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা। কিন্তু এখনও খোঁজ মেলেনি অরবিন্দ পাণ্ডে এবং শৈলেশ পাণ্ডের। তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ।
সেই সূত্র ধরেই গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। এরপর গ্যারেজ থেকে উদ্ধার হয় ২ কোটি টাকা। কিন্তু অভিযুক্ত ব্যবসায়ী শৈলেশ পাণ্ডা এখনও অধরা। তাই এবার শৈলেশের ফের শিবপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ।
রবিবার সকালে হেয়ার স্ট্রিট ও শিবপুর থানার যৌথ অভিযানে নগদের পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হল। পুলিশগ সূত্রে খবর, একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। পুলিশের দাবি, ব্যাগে করে বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর।
আট মাস পর খুলছে শিবপুর আচার্য জগদীশ্চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান ।আট মাস পর ১ডিসেম্বর খুলছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের গেট। তবে এই মুহুর্তেই প্রবেশের অনুমতি পাবেন না পর্যটকেরা।