নজরবন্দি ব্যুরোঃ কলকাতা মেটিয়াবুরুজের পর এবার হাওড়ার শিবপুর থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। এবার হাওড়া শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল কোটি-কোটি টাকা। রবিবার সকালে হেয়ার স্ট্রিট ও শিবপুর থানার যৌথ অভিযানে নগদের পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। পুলিশের দাবি, ব্যাগে করে বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর।
আরও পড়ুনঃ SSC-TET Scam: মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি, চাওয়া হয়েছে একাধিক তথ্য


পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাওড়ার শিবপুরে একটি অভিজাত আবসনে তদন্ত চালায় কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাদের সহায়তা করে শিবপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, চিটিংবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। এরপরেই ওই আবাসনের গ্যারেজ থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা।

সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। বলা হয়, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তাঁরা। সেখানে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই গতকাল রাতে অভিযান চালায় পুলিশ।
ইতিমধ্যেই ব্যবসায়ীর যে গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তা সিজ করে নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীর দুটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। সেই দুটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুল অভিযুক্ত এখনও অধরা বলেই জানা গেছে। আবাসনের রুম ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।


বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর, প্রশ্ন উঠছে

পুলিশের প্রশ্ন, এই বিপুল পরিমাণ সোনার গয়না ও টাকা নিয়ে কোথায় নিয়ে যেতে চেয়েছিল ওই ব্যবসায়ী? এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত? এর পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তিত্বের যোগ রয়েছে? সবটাই খোঁজ করছে পুলিশ।







