SSC-TET Scam: মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি, চাওয়া হয়েছে একাধিক তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগেই অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। এরপর নিয়োগ দুর্নীতি মামলায় ফের বেড়েছে সিবিআইয়ের তৎপরতা। এবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি। আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ ফের বিপুল টাকার হদিশ রাজ্যে, শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল কোটি-কোটি টাকা

সূত্রের খবর, তাপস মণ্ডলের যে সমস্ত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলি ছিল, সেগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে তলব করা হয়েছে। ইডির তরফে দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতি সম্পর্কে তাপস মণ্ডলের কাছ থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে।

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি, বিরাট চাপে তৃণমূল বিধায়ক 
মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি, বিরাট চাপে তৃণমূল বিধায়ক

উল্লেখ্য, গতকাল তাপস মণ্ডলের বারাসাতের বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। অভিযান চলে কলেজ স্কোয়ারের অফিসে। গোটা অভিযানে দুটি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক, ২ টি পেন ড্রাইভ ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল উদ্ধার হয়। তদন্তকারীদের ধারণা, মোবাইলে গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে। সেগুলি ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে।

মূলত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে তাপস মণ্ডলের নাম উঠে আসে। নিয়গে দুর্নীতির সঙ্গে তাঁর কী যোগ রয়েছে? তা জানতেই চলে তল্লাশি অভিযান। কিন্তু গতকাল বারাসাতের বাড়িতে উপস্থিত ছিলেন না তাপস মণ্ডল। তলব করা হলে বাবা উপস্থিত হবেন বলে জানিয়েছেন তাপস মণ্ডলের ছেলে। বরং তিনি হরিদ্বারে রয়েছেন বলে জানা যায়।

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি, বিরাট চাপে তৃণমূল বিধায়ক 

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি, বিরাট চাপে তৃণমূল বিধায়ক 
মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি, বিরাট চাপে তৃণমূল বিধায়ক

অন্যদিকে, আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় মানিক ভট্টাচার্যকে। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। সেইমতো ফের জিজ্ঞাসাবাদের জন্য মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন