ফের বিপুল টাকার হদিশ রাজ্যে, শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল কোটি-কোটি টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বিপুল টাকার হদিশ রাজ্যে। এবার হাওড়া শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল কোটি-কোটি টাকা। রবিবার সকালে হেয়ার স্ট্রিট ও শিবপুর থানার যৌথ অভিযানে নগদের পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হল।

আরও পড়ুনঃ ফের CAB-র মসনদে মহারাজ, খবরটা দিলেন নিজেই

যদিও গাড়ির মালিকের হদিশ মেলেনি। পুলিশ সূত্রে খবর, কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায় শিবপুরে। তাদের সহায়তা করে শিবপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, চিটিংবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।

তবে এই তদন্ত নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে মূল অভিযুক্ত এখনও অধরা বলে খবর। উল্লেখ্য, শিবপুরের বাসিন্দা জনৈক শৈলেশ পাণ্ডার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ছিল। সেই সূত্র ধরেই এদিন সকালে শিবপুরের বাড়িতে অভিযান চালায় কলকাতাও হাওড়া পুলিশ।

ফের বিপুল টাকার হদিশ রাজ্যে, শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল কোটি-কোটি টাকা

বাড়িতে কেউ ছিলেন না। দেখা যায় বাড়িক সামনে ওই ব্যক্তির গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িতে তল্লাশি চালাতেই ২ কোটি টাকা উদ্ধার হয়। মেলে সোনা ও হিরের গয়না। কিন্তু এই নগদ ও গয়না কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও অজানা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন