নজরবন্দি ব্যুরোঃ কয়েক দিন আগেই শিবপুরের ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়ি থেকে টাকা দুদ্ধার করেছিল পুলিশ। দুই দিন ধরে প৮ কোটির বেশী টাকা উদ্ধার হয়েছিল। মঙ্গলবার বিকেলে শৈলেশের স্ট্যান্ড রোডের বাড়িতে হানা দিল তদন্তকারী অফিসাররা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এখনও অবধি ১৩৪ কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে।
আরও পড়ুনঃ ক্লাস চলাকালীন নিজের ঘরে ডেকে তৃতীয় শ্রেণীর ছাত্রীর যৌন হেনস্থা, গ্রেফতার প্রধান শিক্ষক


সূত্রের খবর, এই মুহুর্তে শৈলেশের ১৭ টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এখনও অবধি শৈলেশের সমস্ত অ্যাকাউন্ট থেকে ১৩৪ কোটি টাকা লেনদেনের হিসেব মিলেছে। তাই শৈলেশের স্ট্যান্ড রোডের বাড়িতে উপস্থিত হয়েছে পুলিশ। সূত্রের খবর, একাধিক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির সঙ্গে সুক্ত ছিল শৈলেশ। এমনকি গার্ডেনরিচের আমির খানের মতোই প্রতারণার সঙ্গে যুক্ত ছিল শৈলেশ। এমনটাই মনে করা হচ্ছে।
এই মুহুর্তে শৈলেশ অধরা। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। লালবাজারের গোয়েন্দারা জেনেছেন, চিট ফান্ডের আদলেই অ্যাপের মাধ্যমে ‘চেন’ পদ্ধতিতে কীভাবে অনলাইন জালিয়াতিতে হাত পাকিয়েছিলেন ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে, তাঁর দুই ভাই অরবিন্দ ও রোহিত। এমনকী, তাঁর মা ছেলেদের নিয়ে পালান কেন, পুলিশ তাও খতিয়ে দেখছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। বলা হয়, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তাঁরা। সেখানে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। এরপর গ্যারেজ থেকে উদ্ধার হয় ২ কোটি টাকা। শনিবার রাতের পর রবিবারেও অভিযান চালায় পুলিশ।


শনিবার রবিবার সকালে হেয়ার স্ট্রিট ও শিবপুর থানার যৌথ অভিযানে নগদ ২ কোটি টাকার পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। পুলিশের দাবি, ব্যাগে করে বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর। এরপর খাট থেকে উদ্ধার হয় কোতি কোটি টাকা।
১৩৪ কোটি টাকা লেনদেনের হদিশ, পুলিশের নজরে এখন শৈলেশ

পুলিশ সূত্রে খবর, বিদেশ থেকে আসা টাকাই পাচার করতেন দুই ভাই। এমনকি একাধিক অ্যাকাউন্ট খুলে টাকা সাদা করা হত। পুলিশ সূত্রে খবর, খাটে চাদর-বালিশের পরিবর্তে থাকত টাকার পাহাড়। কিন্তু এত টাকা কার? কোথা থেকে এল? শুরু হয়েছে তল্লাশি অভিযান।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



