নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক না কি শিক্ষকের নামে এক পশু! যে শিক্ষক তৃতীয় শ্রেণীর এক ছোট্ট পড়ুয়ার উপর দিনের পর দিন যৌন হেনস্থা করেন বলে অভিযোগ তাকে কি করে শিক্ষক বলা যায়? ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানার একটি প্রাথমিক স্কুলে।
আরও পড়ুনঃ মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, থাকছে রাজ্য পুলিশ
রোজ ক্লাস চলাকালীন ছাত্রীকে নিজের ঘরে ডেকে পাঠাতেন শিক্ষক। দীর্ঘক্ষণ ক্লাসে থাকত না ওই ছাত্রী। লজেন্স দেওয়ার নাম করে দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন ছাত্রীকে। অভিযোগ এমনটাই। এই দিনওঁ সেই একি ঘটনা ঘটাই ওই ছাত্রী তার পরিবারকে জানায়।
এর পর ছাত্রীর পরিবার মঙ্গলবার থানায় জানিয়ে বলেন, সোমবারেও তাঁদের সন্তানকে ক্লাস চলাকালীন ডাকেন ওই শিক্ষক। লজেন্স দেওয়ার নাম করে ছাত্রীর যৌনাঙ্গে হাত দেন। এই ঘোটনায় গোটা গ্রামের মানুষ চলে আসে স্কুলে।
ক্লাস চলাকালীন নিজের ঘরে ডেকে তৃতীয় শ্রেণীর ছাত্রীর যৌন হেনস্থা, গ্রেফতার প্রধান শিক্ষক
এর পর সেই শিক্ষককে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয় প্রধানশিক্ষককে। বিদ্যালয় পরিদর্শক পুলিশে খবর দিলে, তারাই প্রধানশিক্ষককে উদ্ধার করে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারই তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হচ্ছে।



