Panchayet Election 2023: মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, থাকছে রাজ্য পুলিশ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত পক্ষই। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চলছে মহড়াও। এরই মধ্যে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। সম্ভবত আগামী বছরের মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানা গেছে। সেইমতো আগামীকাল আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া চালু করা হবে। জানুয়ারিতেই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ Mamata on TET Protest: আদালতকে গিয়ে জিজ্ঞাসা করো, টেট পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে বক্তব্য মমতার

বুধবার রাজ্যের ২০ টি রাজ্যের আসন সংক্রান্ত খসড়া প্রকাশ করা হবে। তা নিয়ে কোনও রাজনৈতিক দলের সমস্যা থাকলে তা নিয়ে ২ নভেম্বরের মধ্যে জেলাশাসক ও নির্বাচন কমিশনের কাছে জানাতে হবে। এরপর নভেম্বরের শেষের দিকে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি শুরু সমস্ত দলেই 
মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি শুরু সমস্ত দলেই 

একইসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২৩ সালে হবে হাওড়ার নির্বাচন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা হাওড়ার নির্বাচনের জট এবার কাটবে বলেই মনে করা হচ্ছে। সেখানকার ৫০টি ওয়ার্ডকে ৬৬টি ওয়ার্ডে পরিণত করার কাজ চলছে। তাই এ বছর না হলেও, ২০২৩ সালেই হতে পারে হাওড়া পৌরসভার নির্বাচন।

তবে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচনের আসর বসতে চলেছে, তা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল সমস্ত রাজনৈতিক দলগুলি। তাই কালীপুজো মিটলেই প্রস্তুতি শুরু করে দিতে চায় সমস্ত রাজনৈতিক দলগুলি। যদিও এখন থেকেই জনসংযোগের মাধ্যমে ভোটের হাওয়া ঘোরাতে মরিয়া সমস্ত শিবির।

মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি শুরু সমস্ত দলেই 

মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি শুরু সমস্ত দলেই 
মার্চ-এপ্রিল করেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি শুরু সমস্ত দলেই 

রাজনৈতিক মহলের ধারণা, অন্যান্যবারের মতো এবারেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচনের দাবি তুলবে বিজেপি সহ বিরোধী দলগুলি। কিন্তু রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখছে নির্বাচন কমিশন। যদিও পূর্বে একাধিক ভোটের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হতে পারে বিরোধী পক্ষ। এমনটাই খবর সূত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর