হাওড়ার শিবপুর থেকে উদ্ধার কোটি কোটি টাকা, অধরা মূল অভিযুক্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ রবিবার হাওড়ার শিবপুর থেকে উদ্ধার প্রায় ২ কোটি টাকা এবং পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হল। শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল এই কোটি-কোটি টাকা।পুলিশ সূত্রে খবর, শিবপুরের বাসিন্দা জনৈক শৈলেশ পাণ্ডার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ছিল। সেই সূত্র ধরেই এদিন সকালে শিবপুরের বাড়িতে অভিযান চালায় কলকাতাও হাওড়া পুলিশ।

আরও পড়ুনঃ ভারত নিজের ইনডেক্স তৈরি করবে, জানালেন দিলীপ ঘোষ

বাড়িতে কেউ ছিলেন না। দেখা যায় বাড়িক সামনে ওই ব্যক্তির গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িতে তল্লাশি চালাতেই ২ কোটি টাকা উদ্ধার হয়। মেলে সোনা ও হিরের গয়না। কিন্তু এই নগদ ও গয়না কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও অজানা। রবিবার সকালে হেয়ার স্ট্রিট ও শিবপুর থানার যৌথ অভিযানে নগদের পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হল।

 

হাওড়ার শিবপুর থেকে উদ্ধার কোটি কোটি টাকা, অধরা মূল অভিযুক্ত

 

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে খবর। পুলিশ সূত্রে খবর, কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায় শিবপুরে। তাদের সাহায্য করে শিবপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, চিটিংবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। তবে এই তদন্ত নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। তবে মূল অভিযুক্ত এখনও অধরা বলে খবর। এবং যে গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল সেই গাড়ির মালিকের হদিশ মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত