নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর কাছে আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন মোতায়েন ছিল না? এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে। এবার শিবপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
আরও পড়ুনঃ Duare Sarkar: বড় ঘোষণা রাজ্যের, এখন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া আরও সহজ
কেন্দ্রীয় মন্ত্রির কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুনলে বোঝা যাবে যে তিনি কী ভাবে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। কোনও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোল মডেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য হিংসার ঘটনাকে উস্কানি দিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই কথা নিয়ে নতুন করে চাপানুতোর শুরু হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্র আকার নিয়েছিল শিবপুরের কাজিপাড়া। দুই পক্ষের সংঘর্ষ ঘিরে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। তারপর থেকে এখনও বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রেফতার হয়েছে প্রায় ৪০ জন।
মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন, তোপ কেন্দ্রীয় মন্ত্রীর

রবিবার ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে পুলিশের সঙ্গে বচসা জড়ান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, হাওড়া পুলিশ আমাকে কাগজ দেখাচ্ছে। মন্ত্রী অরূপ রায় যখন ভিতরে গিয়েছিল তখন কাগজ হারিয়ে গিয়েছিল। ১৪৪ ধারা শুধুমাত্র বিজেপির লোকেদের জন্য তৃণমূলের লোকেরা সেখানে যাবে। ভিতরে কি হচ্ছে কেউ জানে না। হয়তো তাঁদেরকে মারাও হচ্ছে। একাধিক বিজেপির কার্যকর্তাদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের পরিবারের সদস্যদের ভয় দেখানো হচ্ছে। আগামী দিনে যদি তাঁদের কারোর কোনও ক্ষতি করা হয় তাহলে ঘেরাও করা হবে।



