Duare Sarkar: বড় ঘোষণা রাজ্যের, এখন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া আরও সহজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কিছু সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার একাধিক প্রকল্পের ঘোষণা করেছে। লক্ষ্মীর ভাণ্ডার তার মধ্যেই একটি। বাংলার নারীদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও সহজ হল আবেদন প্রক্রিয়া, ঘোষণা রাজ্যের।

আরও পড়ুন: Weather: রবিবার বিকেলেই ঝেঁপে নামবে বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা, এখনই সব কাজ সেরে ফেলুন

768 512 13101485 798 13101485 1631968210561
বড় ঘোষণা রাজ্যের, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার

শনিবার থেকেই রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। এবারে আরও বাড়তি পরিষেবা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, এতদিন কেবল স্বাস্থ্যসাথী কার্ডে অন্তর্ভুক্ত মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারতেন তবে এখন থেকে বিনা স্বাস্থ্যসাথী কার্ডে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

5d5c012cc94c35dd1850c4dcd69e32a4
বড় ঘোষণা রাজ্যের, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার

বড় ঘোষণা রাজ্যের, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার

Laxmi Bhandar 2
বড় ঘোষণা রাজ্যের, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যজুড়ে ১৫ হাজার ১৩৫ টি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন প্রথম দিনেই স্বাস্থ্যসাথীর জন্য ৬০ হাজার এবং বিধবা পেনশনের জন্য ২১ হাজারের বেশি আবেদন করা হয়েছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত