নজরবন্দি ব্যুরো: কয়েকদিন ধরেই মেঘলা রয়েছে কলকাতার আকাশ। সকালের দিকে ঝলমলে রোদ, বিকেল গড়িয়ে একটু রাত হতেই দেখা মেলে বৃষ্টির। এরইমধ্যে ছুটির দিন রবিবারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Udayan Guha: জ্যোতি বসুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর, ফের তোলপাড় রাজ্য রাজনীতি
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বিকেলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বিকেল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

যদিও সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। আগামীকাল থেকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
সদ্য প্রকাশিত
আইএফএ শিল্ডের প্রস্তাবিত সূচি প্রকাশ, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান?
পুজোর আগে চিনির দামে লাগাম, পাইকারিতে কেজি ৫০ টাকা বেঁধে দিল রাজ্য! কবে কমবে দাম?
রবিবার বিকেলেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভিজবে তিলোত্তমা

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে তীব্র গরমের পুড়বে শহর।




