নজরবন্দি ব্যুরোঃ গতকালের মিছিলের পর শুক্রবারেও থমথমে শিবপুর এলাকা। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। জারি করা হয়েছে ১৪৪ ধারা। গতকালের ঘটনার জন্য বিজেপিকে দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ট্যুইট করে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন বিজেপির দাঙ্গাবাজির ফর্মুলা আবার কাজ করছে।


এদিন ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে এক যুবককে বন্দুক নিয়ে রামনবমীর মিছিলে দেখা যাচ্ছে। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি নজরবন্দি। তিনি লেখেন, বিজেপির দাঙ্গাবাজির ফর্মুলা কাজ করেছে। দুটি সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। হিংসার ঘটনাকে উস্কে দিতে অস্ত্র ব্যবহার করা হচ্ছে। লাগাতার সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। এসব করে আসলে ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি।
BJP's DANGABAJI FORMULA at work again:
🧨 Provoke & instigate communities against each other.
Related Newsঅস্ত্র হাতে বিতর্কিত ছবি, কালীঘাট থানার ওসি গৌতম দাস সাসপেন্ডকেন বিরাটকে বিয়ে করেছিলেন? অবশেষে বলে ফেললেন অনুস্কা💣 Supply weapons to incite violence.
⚔️Create communal tension deliberately.
🤹🏼🎁 Reap political benefits.
A classic unholy blueprint right out of the @BJP4India playbook!👇🏻 pic.twitter.com/HKZ0BmIlCm
— Abhishek Banerjee (@abhishekaitc) March 31, 2023
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। সকাল থেকেই এলাকাজুড়ে জারি ১৪৪ ধারা। রয়েছে পুলিশের টহলদারি। তার মধ্যেও একাধিক জায়গা থেকে ইট বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। এখনও অবধি ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোটা ঘতনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ধর্ম কখনও অশান্তিকে প্রশয় দেয় না। ধর্ম শান্তির কথা বলে, মানবিকতার কথা বলে। যে ঘটনা ঘটেছে এটায় বিজেপি প্ল্যান ছিল। বিজেপি একাধিক সংগঠন রয়েছে, এদের প্ল্যান ছিল যেমন করে হোক দাঙ্গা লাগানো। বিজেপি গতকাল দেশের প্রায় ১০০ টি জায়গায় এভাবে দাঙ্গা লাগিয়েছে। হাওড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। কারণ, আমি এটা বারবার বলে দিয়েছিলাম, ওই রুটে যাতে মিছিলও না ঢোকে বারবার বলে দিয়েছিলাম। তা সত্ত্বেও বেশ কিছু ক্রিমিনালরা বন্দুক, বুলডোজার নিয়ে গিয়ে হামলা করেছে। যেমস্ত জায়গায় সংখ্যালঘুদের বাস সেখানেই হামলা চালানো হয়েছে।
বিজেপির দাঙ্গাবাজির ফর্মুলা আবার কাজ করছে, তোপ অভিষেকের

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, আমি সকলের কাছে আবেদন করছি এটা হিন্দুরা করেনি। করেছে বিজেপি যে সমস্ত সংগঠন রয়েছে, তাঁরা অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। যেটা গুন্ডারা করে। মুসলিম ভাই বোনেরা যারা রমজান করছেন, তাঁরা শান্তিভাবে করুন। আমি কি পদক্ষেপ নিই সেদিকে তাকিয়ে থাকুন। আমি কোনও অন্যায়কে প্রশয় দিই না। যাদের ঘরবাড়ি দোকান ভাঙা হয়েছে, তাঁদের সাহায্য করব।









