বোর্ড সভাপতি পদ থেকে অবসর নিয়েছেন কিছু মাস আগেই। তখন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যত নিয়ে বিরাট আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের স্বমহিমায় দাদা। ফিরছেন আইপিএলে। জানা গেছে, দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান।
বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান (Shah Rukh Khan) থাকবেন কি? এই প্রশ্ন ছিল সকলের মনে। আর এর উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিয়ে দিলেন। জানালেন তাঁর ‘ভাই’ শাহরুখ উপস্থিত থাকবেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে। শুধু তাই নয় সৌরভ গঙ্গোপাধ্যায়কেও অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
পরশু দিনেই দলের বার্ষিক সভায় স্থির হয়ে গিয়েছিল সৌরভের ভাগ্য। কারণ, সেদিন আইসিসির চেয়াম্যান পদ নিয়ে বিসিসিআইয়ের সমর্থিত কাউকে নিয়েই আলোচনা হয়নি। বৃহস্পতিবার সেই পদের জন্য কারোর নাম পাঠাল না বিসিসিআই।
বার বার ক্রিকেটারদের চোট, কাউকে বাদ দেওয়া হলে তাঁকে নিয়ে অস্পষ্টতা, ইত্যাদি বহু অভিযোগ রয়েছে চেতনের বিরুদ্ধে। সেকারণেই চেতনকে ছেঁটে ফেলার কথা ভাবা হচ্ছে বলে দাবি সূত্রের।