Jay Shah: ব্রাত্য সৌরভ, আইসিসিতে বড় দায়িত্ব পেতে পারেন জয় শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইসিসিতে বড় দায়িত্ব পেতে পারেন জয় শাহ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় অর্থ বিষয়ক কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারত থেকে প্রতিনিধি হিসাবে পাঠানো হতে পারে জয়কে।

আরও পড়ুনঃ ম্যাচ হেরে ICC-র কাছে নালিশের পথে বাংলাদেশ বোর্ড, কি নিয়ে নালিশ? জানুন বিস্তারিত
তবে সদস্য হিসাবে নয়, কমিটির প্রধান হিসাবে। আগে এই কমিটিতে ভারতের প্রতিনিধি ছিলেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ। এবারে তাঁর জায়গায় জয় শাহ-ই এই কমিটিতে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রধান হিসেবে। আইসিসির কমিটিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক কমিটি।

- Advertisement -

ব্রাত্য সৌরভ, আইসিসিতে বড় দায়িত্ব পেতে পারেন জয় শাহ

লেনদেন সংক্রান্ত কাজকর্ম দেখাটাই এই কমিটির কাজ। সূত্রের খবর, এবার ভারতের কাছে সুযোগ রয়েছে বোর্ড সচিবকে সরাসরি আর্থিক কমিটির শীর্ষপদে বসিয়ে দেওয়ার। যদিও এ নিয়ে সরকারিভাবে বিসিসিআই এখনও কিছু জানায়নি।

ব্রাত্য সৌরভ, আইসিসিতে বড় দায়িত্ব পেতে পারেন জয় শাহ

নভেম্বর মাসে আইসিসির বৈঠক। সেখানে যোগ দিতে কয়েক দিনের মধ্যেই মেলবোর্নে পৌঁছে যাবেন জয়। বিসিসিআই সভাপতি বিনি ও আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমলেরও সেখানে যাওয়ার কথা।

- Advertisement -

ব্রাত্য সৌরভ, আইসিসিতে বড় দায়িত্ব পেতে পারেন জয় শাহ

ব্রাত্য সৌরভ, আইসিসিতে বড় দায়িত্ব পেতে পারেন জয় শাহ

বৈঠকে ঠিক হবে, আইসিসিতে ভারতের প্রতিনিধি কে হবেন। এখনও পর্যন্ত এগিয়ে জয়। অন্য দিকে আইসিসির ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব হয়তো চালিয়ে যাবেন সৌরভ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর