নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৫-ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আটদিন ব্যাপী চলবে এই উৎসব। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, এই বছর ফের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। অমিতাভের সঙ্গেই আসবেন অভিনেত্রী জয়া বচ্চন। একথা আগেই জানা গিয়েছিল।
আরও পড়ুনঃ অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না বিগ-বি কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের


কিন্তু বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান (Shah Rukh Khan) থাকবেন কি? এই প্রশ্ন ছিল সকলের মনে। আর এর উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিয়ে দিলেন। জানালেন তাঁর ‘ভাই’ শাহরুখ উপস্থিত থাকবেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে। শুধু তাই নয় সৌরভ গঙ্গোপাধ্যায়কেও অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

উলেখ্য, ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন ৫২ টি দেশের প্রতিনিধিরা। তবে শুধু ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চেই নয়, তাঁদের বিধানসভায় আসার আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী, শুক্রবার এমনটাই জানান তিনি। এবার যেন বাংলার বিধায়ক-সাংসদরাও দলমত নির্বিশেষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিক, এমনটাই ইচ্ছে মুখ্যমন্ত্রীর।
তিনি বলেন, “ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তীকে বলব, সমস্ত বিধায়ক-সাংসদকে আমন্ত্রণ জানান। যে আসবে আসবে, যে না আসবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমন্ত্রণ সবাইকে জানাবেন। বিরোধীদেরও কেউ যেন বাদ না যায়। সবাই যেন আসে।”


চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট, মমতার ছত্রছায়ায় একমঞ্চে শাহরুখ-সৌরভ

উল্লেখ্য, ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদযাপন করা হবে অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, পিয়র পাওলো পাসিলিনি, অ্যালান রিসনির শতবর্ষ। ইতিমধ্যেই শুরু হয়েছে তার তোড়জোড়। প্রস্তুতি চলছে জোরকদমে। সেজে উঠছে নন্দন চত্বর। নন্দন ছাড়া যেন এই চলচ্চিত্র উৎসব যেন জমে না।







