নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে বিগ-বির ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করতে গেলে লাগবে অনুমতি। আজ এমনটাই নির্দেশ দিলো দিল্লি হাইকোর্ট। অর্থাৎ অমিতাভকে ‘মিমিক’ বা ‘নকল’ করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অর্থ উপার্জন করে। বিশেষ করে এই শিল্পীদের উপরই নিষেধাজ্ঞা জারি করল হাই কোর্ট।
আরও পড়ুনঃ কিশোর প্রেমের গল্প নিয়ে ছোটো পর্দায় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, জলসার নতুন চমক
জানা গিয়েছে, নিজের ভাবমূর্তি রক্ষার অধিকার চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিগ বি। বিচারপতি নবীন চাওলার বেঞ্চে ওঠে তাঁর মামলা। বিচারপতি এদিন বলেন, “মামলাকারী অতি পরিচিত মুখ। একাধিক বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়। কিছুজন তাঁর কণ্ঠ, ছবি, নাম এবং চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে মুনাফা লাভের চেষ্টা করছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা দরকার।”

এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সারা বিশ্বেই যাতে কেউ এই ধরনের কাজকে নিজের বলে ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে। উল্লেখ্য এখনও দেশের প্রথম সারির বিনোদন ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। দেশের এক নম্বর বিনোদন ব্যক্তিত্ব বলা হলেও খুব বেশি মানুষ আপত্তি করবেন না।
অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না বিগ-বি কণ্ঠস্বর, সন্মান রক্ষার্থে নয়া পদক্ষেপ হাইকোর্টের
শুধু দেশেরই নন, সারা বিশ্বেও তিনি একই রকমভাবে জনপ্রিয়। বিচারপতি বলেন, বিগ-বি শুধু প্রথম সারির অভিনেতা নন তিনি হলেন দেশের এক বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন। আর তাই তাঁকে যে কেউ ইচ্ছে মতো নিজের বা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে পারে না।কারণ, এতে তাঁর নিজস্বতা খর্ব হয়। তাই তাঁর সন্মান যাতে রক্ষা পায় সেই জন্যই আজ এমন নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।



