Star Jalsha: কিশোর প্রেমের গল্প নিয়ে ছোটো পর্দায় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, জলসার নতুন চমক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার ঘরে ঘরে প্রতেক সন্ধ্যের এক অবিছিন্ন অঙ্গ হল বাংলা ধারাবাহিক। সাংসারিক দ্বন্দ্ব থেকে পারিবারিক মিলমিশ এসবই হয়ে ওঠে বিনোদনের উপাদান। প্রতিযোগিতার বাজারে মানুষের চাহিদা ধরে রাখতে একের পর এক নতুন নতুন ধারাবাহিক এনেছে জি বাংলা ও স্টার জলসার মতো জনপ্রিয় চ্যানেল গুলি। একঘেয়ে বিষয়ের বাইরে গিয়েও নতুনত্বের চেষ্টা জরি রেখেছেন তারা। তবু মানুষের পছন্দকে প্রাধান্য দেওয়াটাই তাঁদের মূল উদ্দেশ্য। এবার তাই নতুন ধারাবাহিকে আবারও ফিরছে অন্য ধারার মিষ্টি প্রেমের গল্প । যেখানে থাকছে নস্টালজিয়া থেকে বাল্যপ্রেমের ছোঁয়া। কী সেই ধারাবাহিক?

আরও পড়ুনঃ শাশুড়ি-বৌমার একত্রে সাধ ভক্ষণ, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

বৃহস্পতিবার রাতেই সব্বাইকে একেবারে চমকে দিয়ে প্রকাশ্যে এসেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর টিজার। প্রকাশ্যে আসা ভিডিওটিতে দুর্দান্ত গ্রাফিক্স ব্যবহার করে দিয়েছেন ছবির গল্পের সূত্র। যেখানে একটি ধারা ভাষ্যের মাধ্যমে বলা হয়েছে, ‘‘বিংশ শতাব্দী, সারা বাংলা উত্তাল স্বদেশী আন্দোলনে,এরইমাঝে গড়ে ওঠা দস্যিপনা আর ভালোবাসার গল্প,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।

কিশোর প্রেমের গল্প নিয়ে ছোটো পর্দায় 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ', জলসার নতুন চমক
কিশোর প্রেমের গল্প নিয়ে ছোটো পর্দায় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, জলসার নতুন চমক

বাংলা সিনেমায় ‘শ্রীমান পৃথ্বীরাজ’এর গল্প কে না জানেন! এটি তরুণ মজুমদার পরিচালিত অন্যতম সফল একটি চলচ্চিত্র । ভারতের প্রাক স্বাধীনতা যুগের প্রেক্ষাপটে দুই সদ্যবিবাহিত কিশোর কিশোরীর সরল প্রেমকাহিনী  আজও মন্রে গাঁথা আছে আম বাঙ্গালির। যা বিনোদন এবং শৈল্পিক দিক থেকে অনবদ্য হয়ে উঠেছিল সেই সময়ে। আসন্ন সিরিয়ালে সেই কিশোর-কিশোরীর দাম্পত্য দেখানো হবে তাই মনে করা হচ্ছে। নানা রকমের দুষ্টুমি এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে তার বিয়ে এবং বিয়ের পরে তার কিশোরী স্ত্রীর সাথে পরিচয় ও আস্তে আস্তে দুজনে দুজনকে চেনা এবং তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠা গল্প জুড়ে এমন মিষ্টি প্রেম থেকবে।

কিশোর প্রেমের গল্প নিয়ে ছোটো পর্দায় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, জলসার নতুন চমক

sriman 345567

এখনও পর্যন্ত জানা যায়নি সিরিয়ালে মুখ্য চরিত্রে কাদের দেখা যাবে। তবে শোনা যাচ্ছে নতুন এই সিরিয়ালটি প্রযোজনার দায়িত্বে থাকছে সুরিন্দার ফিল্মস। স্টার জলসা জি বাংলা থেকে শুরু করে প্রায় প্রতিটি বাংলা চ্যানেলে বিগত কয়েক মাসে বেশ কিছু নতুন সিরিয়াল এবং নতুন নতুন নায়ক নায়িকা এসেছে। সুতরাং এবার কিশোর কিশোরীর ভূমিকায় কাদের দেখা যাবে। কেমন হবে আসন্ন রোমাঞ্চকর প্রেমের কাহিনী সেই দিকে তাকিয়ে থাকবে সিরিয়ালপ্রেমীরা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন