নজরবন্দি ব্যুরোঃ বোর্ড সভাপতি পদ থেকে অবসর নিয়েছেন কিছু মাস আগেই। তখন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যত নিয়ে বিরাট আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের স্বমহিমায় দাদা। ফিরছেন আইপিএলে। জানা গেছে, দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান। ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দেখা যাবে তাঁকে। এমনটাই খবর পিটিআই সূত্রে।
আরও পড়ুনঃ আজ শুরু ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০, তার আগেই বার্তা দিলেন অধিনায়ক হার্দিক

এর আগে ২০১৯ থেকে ২০২২ অবধি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে ছিলেন তিনি। গত বছরেই তাঁকে সরিয়ে বোর্ড সভাপতি পদে বসেন রজার বিনি। এরপর থেকেই সৌরভকে নিয়ে বিভিন্ন মহলে জল্পনা হয়েছে। শোনা যাচ্ছিল, এবার হয়তো ক্রিকেট ছেড়ে অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।
Former BCCI president Sourav Ganguly all set to rejoin Delhi Capitals as Director of Cricket: IPL sources
সদ্য প্রকাশিত
হাসিনার ফেরার ঘোষণায় ফের সক্রিয় আওয়ামি লিগ, ঢাকায় উত্তেজনা! ৫১৫ গ্রেপ্তার
জামিন পেলেন না মিলন, ৩ অক্টোবর পর্যন্ত জেল! নন্দীগ্রামে জেল থেকেই ভোটের লড়াই?— Press Trust of India (@PTI_News) January 3, 2023
২০১৯ সালে বিসিসিআই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার আগে অবধি দিল্লি ক্যাপিটালসের মেন্টর পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ, আবারও দিল্লি দলে প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিংয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সৌরভকে। তবে এই দিল্লির দায়িত্ব নিয়ে বিরাট প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সৌরভকে। কারণে, এই মুহুর্তে বিরাট দুর্ঘটনার কারণে ঋষভ পান্থের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই দলের অধিনায়ক কে হবেন? সেই প্রশ্নের মুখে দিল্লি ক্যাপিটালস।
ফের স্বমহিমায় দাদা, দিল্লির দায়িত্ব নিচ্ছেন তিনি

আইপিএল কেরিয়ারে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যাত্রা শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর পুনে ওয়ারিওরশের হয়ে খেলেছেন তিনি। তবে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে বিরাট ভূমিকায় দেখা যাবে তাঁকে।



