নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের প্রথম মাসটা পুরো সাদা বলের ক্রিকেট দেখা যাবে। ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট এখন এক জন নতুন অধিনায়ক পেয়েছে। নানা শিবির থেকে ভেসে আসা নানা মন্তব্য সত্ত্বেও একটা কথা পরিষ্কার ভাবে বলে দেওয়া দরকার। যত তাড়াতাড়ি এটা মেনে নেওয়া যাবে যে, এই ছেলেটাই ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নেবে, ততই মঙ্গল।
আরও পড়ুনঃ ভারতীয় দলে দ্রাবিড় যুগের অবসান? কে হতে চলেছে রোহিতদের পরবর্তী স্যার
একটা উত্তেজক, আগ্রাসী, জয়ের মানসিকতা নিয়ে আসে হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আরেক টি-টোয়ন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরুর বার্তা দিলেন হার্দিক পাণ্ডিয়া। কারণ সব ঠিক থাকলে তিনি হবেন ছোট ফরম্যাটের ভারতীয় ক্রিকেটের অধিনায়ক। আগামী বছর টি-২০ বিশ্বকাপে টস করতে নামবেন তিনিই।

সব কিছু মিলে আজ মুম্বাইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামার আগেই দিলেন বার্তা। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের জন্য ঘুরিয়ে রোহিত-রাহুলকে কাঠগড়ায় তুলেছেন হার্দিক। তাঁর বক্তব্য, “বিশ্বকাপের আগে সব ঠিক ছিল। আমাদের পরিকল্পনা, অ্যাপ্রোচ- সব একই ছিল।

তবে বিশ্বকাপের সময় আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। বিশেষত আমাদের অ্যাপ্রোচ বিশ্বকাপের আগের মতো ছিল না।” তবে ওয়ান ডে বিশ্বকাপের বছরে টি-টোয়েন্টির জন্য বেশি সময় পাওয়া যাবে না, জানেন হার্দিক। তাই সুযোগ পুরোপুরি কাজে লাগানোর উপর জোর দিচ্ছেন শেষবারের আইপিএল জয়ী অধিনায়ক,
আজ শুরু ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০, তার আগেই বার্তা দিলেন অধিনায়ক হার্দিক

“আমরা একটা নির্দিষ্ট ধারায় পারফর্ম করতে চাই। আইপিএলের আগে মাত্র ৬টা ম্যাচ আছে। ফলে খুব বেশি কাজ করার মতো সময় নেই। তবে দীর্ঘমেয়াদী ভিত্তিতে কিছু কাজ শুরু করে দিতে হবে।’’



