Rahul Dravid: ভারতীয় দলে দ্রাবিড় যুগের অবসান? কে হতে চলেছে রোহিতদের পরবর্তী স্যার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি থাকার সময় রবি শাস্ত্রী কে সরিয়ে ভারতীয় দলের নতুন কোচ হয়েছিলেন রাহুল দ্রাবিড়। শাস্ত্রী কে সরিয়ে সেই সময় ভারতীয় কোচ করার পর বিতর্ক কম হয়নি। কিন্তু কোচের নাম যেহেতু ছিল রাহুল দ্রাবিড় তাই কিছুদিনের মধ্যেই সবকিছু চুপচাপ হয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ গলা এবং স্তনের ক্যানসারে আক্রান্ত মার্টিনা নাভ্রাতিলোভা

দ্রাবিড় যুগে দ্বিপাক্ষিক সিরিজ গুলো কল করলেও বা টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো টুর্ণামেন্টে ভালো ফল করতে পারেনি টিম ইন্ডিয়া। আর সেই কারণেই পটলের ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় যুগের অবসান ঘটতে চলেছে।

ভারতীয় দলে দ্রাবিড় যুগের অবসান? কে হতে চলেছে রোহিতদের পরবর্তী স্যার

রবিবার মুম্বাইয়ের দিল পারফরমেন্স রিভিউ কমিটির বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। সেখানে প্রধান সিদ্ধান্ত নেওয়া হয় রোহিত শর্মা কে সরিয়ে ছোট ফরম্যাটের ক্রিকেটের অধিনায়ক করা হবে হার্দিক পান্ডিয়া কে। তবে ৫০ ওভারে এবং টেষ্টে অধিনায়ক থাকছেন রোহিতই। কিন্তু কোচ বদল হতে পারে। আর সেই পরিকল্পনা শুরু করে দিয়েছে রজার বিনির বোর্ড।

5 2
ভারতীয় দলে দ্রাবিড় যুগের অবসান? কে হতে চলেছে রোহিতদের পরবর্তী স্যার

সূত্রের খবর ২০২৩ বিশ্বকাপের পরেই সরানো হবে রাহুলকে। এই বছরের নভেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে রাহুলের সাথে। তারপরে আর চুক্তি বাড়াতে চাই না ভারতীয় বোর্ড। তবে রাহুলের জায়গায় যার নাম উঠে এসেছে তিনি হচ্ছেন বর্তমান জাতীয় একাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষণ। ইতিমধ্যেই একাধিকবার ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।

ভারতীয় দলে দ্রাবিড় যুগের অবসান? কে হতে চলেছে রোহিতদের পরবর্তী স্যার

6 2

গত বছর এশিয়া কাপের সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন দ্রাবিড়। সেই সময়ও রোহিতদের দায়িত্বে ছিলেন ভারতীয় দলের ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষ্মণ। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও হেডস্যরের ভূমিকা পালন করেছিলেন। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই ভারতীয় দলের স্থায়ী কোচ হিসেবে দেখা যাবে সেই লক্ষ্মণকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর