Martina Navratilova: গলা এবং স্তনের ক্যানসারে আক্রান্ত মার্টিনা নাভ্রাতিলোভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খেলাধুলোয় খারাপ খবর। মার্টিনা নাভ্রাতিলোভা গলা এবং স্তনের ক্যানসারে আক্রান্ত। সোমবার নিজেই সে খবর জানিয়েছেন। প্রাক্তন টেনিস তারকার আশা, দ্রুত চিকিৎসা করে সুস্থ হয়ে উঠবেন তিনি। গত বছর নভেম্বর মাসে ডব্লুটিএ ফাইনাল চলাকালীনই গলায় অস্বস্তি অনুভব করেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের মালকিন।

আরও পড়ুনঃ অস্তাচলে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, শোকের ছায়া সঙ্গীত মহলে

3 2

পরীক্ষায় ধরা পড়ে, তাঁর গলায় একটি মাংসপিণ্ড তৈরি হয়েছে। বায়োপসি করে জানা যায়, নাভ্রাতিলোভার গলায় দানা বেঁধেছে ক্যানসার। একই সময়ে নাভ্রাতিলোভার স্তনেও পিণ্ড দেখা যায়, পরে সেখানেও ক্যানসার ধরা পড়ে।

1 2

টেনিস তারকার এজেন্ট জানিয়েছেন, সামনের মাস থেকেই নাভ্রাতিলোভার চিকিৎসা শুরু হবে। উল্লেখ্য, ১৩ বছর আগেও একবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা। সেই সময় চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

গলা এবং স্তনের ক্যানসারে আক্রান্ত মার্টিনা নাভ্রাতিলোভা

2 2

মনে করেছিলেন মারণ রোগ পুরোপুরি হার মানিয়েছেম তিনি। কিন্তু দীর্ঘ এতগুলি বছর পর ফের একবার তার শরীরে বাসা বেধেছে মারণ ক্যানসার। গত নভেম্বর মাসে ঘাড়ে অস্বস্তি বোধ করায় পরীক্ষা করান মার্টিনা। একটি টিউমার ধরা পড়ে। পরে সারা শরীরের পরীক্ষা করানোর পর জানতে পারেন স্তন ও গলায় ক্যানসার হয়েছে তার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর