Sourav ganguly: সৌরভকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া বেআইনি, জনস্বার্থ মামলা হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকের পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য রজার বিনিকে। কিন্তু, সৌরভকে যেভাবে বিসিসিআই সভাপতির ‘কুর্সি’ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা অনেকেই মেনে নিতে পারেননি।

আরও পড়ুনঃ ৩৪ এ পা দিলেন বিরাট, কিভাবে কাটালেন জন্মদিন? দেখুন ভিডিও

বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্কও হয়েছে। তবে এবার কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন সুভাষচন্দ্র আগরওয়াল নামের এক ব্যক্তি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

সৌরভকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া বেআইনি, জনস্বার্থ মামলা হাইকোর্টে
সৌরভকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া বেআইনি, জনস্বার্থ মামলা হাইকোর্টে

মামলাকারীর বক্তব্য, “বিসিসিআইয়ের সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি!” মামলাকারীর আরও প্রশ্ন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি পুনর্বার বোর্ডে থাকতে পারেন। তবে সৌরভ নয় কেন? তাঁকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?”

সৌরভকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া বেআইনি, জনস্বার্থ মামলা হাইকোর্টে

সৌরভকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া বেআইনি, জনস্বার্থ মামলা হাইকোর্টে

9 5

উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরানো হবে, সেই আশঙ্কা আগেই তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, এই মর্মে নাকি দিল্লির এক উচ্চপদস্থ রাজনৈতিক নেতার বাড়িতে একটি বৈঠকেরও আয়োজন করা হয়। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতির মার্কশিট তুলে ধরা হয়েছিল। সৌরভকে নিয়ে যে বোর্ডের অধিকাংশ কর্তাই না-খুশ ছিলেন, সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত