Virat Kohli: ৩৪ এ পা দিলেন বিরাট, কিভাবে কাটালেন জন্মদিন? দেখুন ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। সেমি ফাইনালে পৌছতে গেলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তার আগে শনিবার দিনটি স্পেশাল ভারতের কাছে। বিরাট কোহলির জন্মদিন বলে কথা।

আরও পড়ুনঃ আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন ধোনি

৫ নভেম্বর ৩৪ তম জন্মদিন প্রাক্তন ভারত অধিনায়কের। দলের সঙ্গে বিশেষ দিনটি পালন করছেন বিরাট। ২০০৮ সালে ভারতের জার্সি পরার আগেই বিরাটের নাম ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছিল। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি।

৩৪ এ পা দিলেন বিরাট, কিভাবে কাটালেন জন্মদিন? দেখুন ভিডিও
৩৪ এ পা দিলেন বিরাট, কিভাবে কাটালেন জন্মদিন? দেখুন ভিডিও

১৯-এর তরুণ বিরাট তখন লাগামহীন ঘোড়া। সেই বিরাট পা দিলেন ৩৪ বছরে। কিন্তু এই জন্মদিনে টিমের সাথে আছেন তিনি। সেখানেই টিমের তরফে পালন করা হল জন্মদিন। ঋষভ পন্থের আনা কেক কেটে অনুশীলনের আগে পালন হল।

৩৪ এ পা দিলেন বিরাট, কিভাবে কাটালেন জন্মদিন? দেখুন ভিডিও

কিন্তু তাঁর জন্মদিনে কাছে নেই বউ অনুস্কা ও মেয়ে। জন্মদিনে কোহলির পাশে না থাকলেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুষ্কা। বিরাটের একগুচ্ছ মজাদার মুহূর্ত একসঙ্গে করে সকাল সকাল পোস্ট করেছেন ‘চাকদহ এক্সপ্রেস’ নায়িকা।

৩৪ এ পা দিলেন বিরাট, কিভাবে কাটালেন জন্মদিন? দেখুন ভিডিও

৩৪ এ পা দিলেন বিরাট, কিভাবে কাটালেন জন্মদিন? দেখুন ভিডিও

লিখেছেন, “আজ তোমার জন্মদিন প্রিয়, অবশ্যই তোমার সবচেয়ে ভাল মুহূর্তের ছবি এই পোস্টে রাখলাম। যে কোনও পরিস্থিতিতে তোমায় ভালবাসি। চিরদিন বাসব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন