MS Dhoni: আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন ধোনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএস অফিসার জি সম্পাথ কুমারের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে এমএস ধোনি একটি অবমাননার মামলা করেন। মঙ্গলবার সেই অফিসারের বিরুদ্ধে করা মামলা কোর্টে উঠতে পারে বলে জানা গিয়াছে। ২০১৩ সালে আইপিএল বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছিল।

আরও পড়ুনঃ সুকন্যাকে জেরা করছে ইডি, দুশ্চিন্তায় রাতভোর জেগে রয়েছেন অনুব্রত

ম্যাচ গড়াপেটার অভিযোগে কার্যত তোলপাড় হয়ে যায় ভারতের ক্রিকেট মহল। সেই গড়াপেটা মামলার তদন্তে ছিলেন আইপিএস অফিসার জি সম্পথ কুমার। তাঁর করা প্রাথমিক তদন্তের ভিত্তিতেই নির্বাসিত হতে হয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে।

আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন ধোনি

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধোনির জড়িত থাকার অভিযোগ করেছিলেন আইপিএস অফিসার সম্পাথ কুমার। তাঁর এই অভিযোগের বিরুদ্ধে মানহানির মামলা করেন ধোনি ও একটি টিভি নেটওয়ার্ক সংস্থা। তাঁর ২০২১ সালের আবেদনে, প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে সম্পাথ এবং অন্যদের আটকাতে আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন।

আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন ধোনি
আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন ধোনি

আইপিএস অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন ধোনি

মাদ্রাজ আদালত তা মেনেও নেয়। ধোনি দাবি করেছেন, আইপিএস অফিসার সম্পত আসলে মদ্রাজ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অবমাননা করেছেন। তাঁর এই মন্তব্য বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে দিতে পারে। ধোনির সেই আবেদনের শুনানি ছিল আদালতে। তবে সময়ের অভাবে শুনানিটি পিছিয়ে গিয়েছে। আগামী সপ্তাহেই ওই শুনানি হতে পারে।

3 7

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত